online batting app scam
Bengal Liberty : অবৈধ অনালাইন বেটিং অ্যাপের প্রচার! আর্থিক তছরুপ অভিযোগে নাম জড়াতে শুরু করেছে একের পর এক অভিনেতা ক্রিকেটার। সেই তালিকায় রয়েছে অঙ্কুশ হাজরাও। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সঙ্গে বেশ কিছু নথি নিয়ে দিল্লির ইডি দফতরে হাজিরা দেন অঙ্কুশ হাজরা। এই প্রতিবাদেন যখন লেখা, তখনও আধিকারিকদের জেরার মুখে অঙ্কুশ। টানা সাত ঘন্টার অধিক অতিক্রম হলেও। এখনও ইডি দফতর থেকে বের হননি অভিনেতা অঙ্কুশ হাজরা। উল্লেখ্য, সোমবার ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন মিমি চক্রবর্তী। ব্যাটিং অ্যাপ কেলেঙ্কারির মামলায় মিমির আগে অভিনেতা অঙ্কুশকেই সমন পাঠায় ইডি।
ইডির তলবে সাড়া দেন নি অভিনেত্রী উর্বশী রৌতেলা (online batting app scam)

প্রসঙ্গত, এ দিন একই মামলায় বলিউড অভিনেত্রী উর্বশী রৌতেলারও দিল্লি ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। একগুচ্ছ প্রাক্তন ক্রিকেটারও নাম জড়িয়েছে অনলাইন বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে। রবিন উথাপ্পা,যুবরাজ সিং,শিখর ধাওয়ান, সুরেশ রায়নাকে অবৈধ বেটিং অ্যাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে নোটিস পাঠিয়েছে ইডি।
