Nitin Nabin
Bengal Liberty, ৯ এপ্রিল :
রাজ্য রাজনীতিতে নতুন করে পরিবর্তনের সুর চড়াল বিজেপি নেতৃত্ব, আর সেই বার্তাকেই আরও তীক্ষ্ণভাবে তুলে ধরলেন দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন (Nitin Nabin)। আজ, বৃহস্পতিবার পুরাতন মালদার একটি হোটেলে আয়োজিত দলীয় সভায় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে তিনি সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন। শিল্পের অধঃপতন, নারী নিরাপত্তার প্রশ্ন এবং অনুপ্রবেশের মতো স্পর্শকাতর বিষয়গুলি প্রসঙ্গে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলে ধরেন তিনি (Nitin Nabin)। একইসঙ্গে, রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের প্রয়োজনীয়তার কথাও জোর দিয়ে তুলে ধরেন।

নীতিন নবীনের দাবি (Nitin Nabin)
তৃণমূলের শাসনকে কড়া ভাষায় আক্রমণ করে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন দাবি করেন, পশ্চিমবঙ্গের মা, মাটি, মানুষ, এই তিন স্তম্ভই আজ চরম সংকটের মুখে। তাঁর কথায়, “রাজ্যের মায়েরা আজ সুরক্ষিত নন, মাটির দখল নিয়েছে অনুপ্রবেশকারীরা, আর সাধারণ মানুষ কর্মসংস্থানের অভাবে দিশেহারা।” রাজ্যের শিল্প পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, একসময় শিল্পে এগিয়ে থাকা পশ্চিমবঙ্গে এখন কার্যত শিল্পের অস্তিত্বই সংকটে। যুবসমাজের হাতে কাজ নেই, আর সাধারণ মানুষের জীবিকা ক্রমশ নির্ভরশীল হয়ে পড়ছে সরকারি ভাতার উপর। এতেই থেমে না থেকে বাংলার ঐতিহ্যবাহী শিল্প-সংস্কৃতি ও ক্রীড়া ক্ষেত্রের অবনতির অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, তৃণমূল সরকারের আমলে এই ক্ষেত্রগুলির বিকাশ থমকে গেছে এবং সম্ভাবনার পথ বন্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে দলীয় কর্মীদের আরও সক্রিয় হয়ে লড়াইয়ে নামার আহ্বান জানান তিনি।

ডবল ইঞ্জিন সরকারের ডাক (Nitin Nabin)
পশ্চিমবঙ্গকে ফের উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করার আহ্বান জানান বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। তাঁর বক্তব্য, “রাজ্যে ডবল ইঞ্জিন সরকার আনুন। বিকশিত পশ্চিমবঙ্গ গড়তে বিজেপিকে ক্ষমতায় আনা এখন সময়ের দাবি।” এদিনের এই সভাকে ঘিরে মালদায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে চোখে পড়ার মতো উৎসাহ দেখা যায়। তৃণমূলের শাসনের বিরুদ্ধে আগামী দিনে জেলা জুড়ে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কর্মীদের দিকনির্দেশও দেন তিনি।
Nitin Nabin: বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের মাটিতে প্রচার জোরদার করল বিজেপি | West Bengal Election
👉 https://t.co/GFNE6yzwJ9#nitinnabin #bjpwestbengal #WestBengalElection #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/ylmToNCGpM— Bengal Liberty (@bengalliberty1) April 8, 2026
