BJP manifesto criticism
Bengal Liberty Desk, Kolkata:
আজ তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে বিজেপির নির্বাচন ইস্তাহার নিয়ে তুমুল কটাক্ষ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় BJP manifesto criticism। ভোটার তালিকা, নির্বাচন কমিশন এবং বিজেপিকে ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বহু প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে এবং এর পিছনে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ BJP manifesto criticism
সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের নামে বহু মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রকৃত ভোটারদের নাম “under adjudication” বা যাচাইয়ের অপেক্ষায় দেখানো হয়েছে, যার ফলে তারা ভোটাধিকার হারানোর আশঙ্কায় রয়েছেন। পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ ভোটার এই সমস্যার মুখে পড়েছেন বলে তৃণমূলের অভিযোগ। বিজেপির নির্দেশে SIR-এর নামে প্রায ৯১ লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে, যার মধ্যে প্রায ৬৩ শতাংশ হিন্দু ভোটার। অভিষেকের কথায়, “গণতন্ত্রে ভোটারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি ভোটারদের নামই বাদ দেওয়া হয়, তাহলে গণতন্ত্রই বিপন্ন হয়ে পড়বে।”
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন যে, বিজেপি রাজনৈতিকভাবে জিততে না পেরে প্রশাসনিক উপায়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে।
‘Form-6’ নিয়ে বড় অভিযোগ
অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও অভিযোগ করেন যে ভোটার তালিকায় নাম তোলার আবেদনপত্র Form-6 নিয়ে বড় অনিয়ম হয়েছে। তাঁর দাবি, একদিনে কয়েক ঘণ্টার মধ্যে প্রায় ৩০ হাজার Form-6 জমা পড়েছে, যা নিয়ম অনুযায়ী অসম্ভব। কারণ একজন ব্যক্তি নির্দিষ্ট সংখ্যার বেশি আবেদন জমা দিতে পারেন না। এ নিয়ে তিনি প্রশ্ন তোলেন— “এতগুলো আবেদন একসঙ্গে কীভাবে জমা পড়ল? এর পিছনে কারা আছে?” তিনি জানান, যদি ভোটার তালিকার চূড়ান্ত তালিকায় অনিয়ম থাকে, তাহলে তারা আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। তৃণমূলের মতে, গণতন্ত্র রক্ষার জন্য আদালতের হস্তক্ষেপ প্রয়োজন হতে পারে।
অভিষেকের অনুপ্রবেশ খোঁচা
অনুপ্রবেশ ইস্যুতে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের পাল্টা হিসেবে কেন্দ্রের বিজেপি সরকারকেই নিশানা করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, “যদি অনুপ্রবেশ আটকাতে চান, কাশ্মীরে নিরাপত্তার দায়িত্বে কে ছিল? সেখানে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হল কেন? দিল্লি পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে? সেখানে ১০ জন বিস্ফোরনে মারা যাচ্ছে। কাশ্মীরে ঢুকে ২৬ জনকে মেরে দিচ্ছে।”
দুর্গা সুরক্ষা স্কোয়াড: কটাক্ষ অভিষেকের
বিজেপির সংকল্প পত্রে ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’-এর উল্লেখ রয়েছে। তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “মহিলাদের সুরক্ষার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটেলিয়ন। দুর্গা সুরক্ষা স্কোয়াড। যাদের দলের নেতা, সাংসদেরা মা দুর্গার বংশপরিচয় নিয়ে প্রশ্ন তোলে, দুর্গাপুজো কমিটিগুলিকে ইডি, সিবিআই তল্লাশি করায়, তাঁরা করবে এসব? আপনাদের সরকার কলকাতার সব পুজো কমিটির বিরুদ্ধে আয়কর নোটিশ দিয়েছেন।”
BJP-কে ঘুরিয়ে প্রশ্ন অভিষেকের
বাংলায় বিজেপির চাকরি দেওয়ার প্রতিশ্রুতিকে ব্যঙ্গ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, “মোদী ক্ষমতায় আসার আগে বলেছিলেন বছরে ২ কোটি বেকারের চাকরি হবে। ১২ বছর তিনি ক্ষমতায় ২৪ কোটি চাকরি হওয়ার কথা। গড়ে প্রতি বিধানসভায় ৫৮ হাজার জনের নতুন চাকরি হওয়া উচিত। বাংলা জুড়ে শাহ ৫০০০ লোক দেখান, যাকে মোদী সরকার চাকরি দিয়েছে গত ১২ বছরে। একাধিক রাজ্যে NDA সরকার রয়েছে, করে দেখান!”
বাংলাদেশে সংখ্যালঘু অত্যাচার
বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন নিয়ে ভারত সরকার কী করছে? তা নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, “বাংলাদেশে যখন সাধুসন্তদের অত্যাচার হয়েছিল, চিন্ময় প্রভুর উপরে যখন অত্যাচার হয়, তখন মোদী সরকার কী পদক্ষেপ করেছে? আজ শাহ বলে দিয়েছেন, মুখ ফসকে বলে দিয়েছেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে দিল্লি এবং গুজরাত থেকে পরিচালিত হবে।“
বিজেপির আসন সংখ্যা নিয়ে বড় দাবি
প্রেস কনফারেন্সে রাজনৈতিক ভবিষ্যদ্বাণীও করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। তাঁর দাবি, ভোটারদের সমর্থন তৃণমূলের পক্ষেই রয়েছে।
রাজ্যে ক্ষমতায় এসে দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেন, ‘লোক হাসাচ্ছেন! বাংলা তো বটেই, গোটা দেশের সব দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে ঢুকছে। ইডি, সিবিআই জেরা করার পরেই ঢুকে যাচ্ছে।’ এই প্রসঙ্গে অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছেন অভিষেক।
