Sanatani community protest
Bengal Liberty, Kolkata :
রাজ্যে কি সত্যি আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে? আবারও উঠছে সেই প্রশ্ন Sanatani community protest। শাসকদলের নেতাদের বিরুদ্ধে একের পর এক বেনিয়ম ও ‘দাদাগিরি’র অভিযোগের মাঝেই এবার সাধু-সন্তদের উপর হামলার অভিযোগ ঘিরে নতুন করে চাঞ্চল্য ছড়াল।

তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ Sanatani community protest
অভিযোগ সরাসরি তৃণমূল কাউন্সিলর অসীম বসুর দিকে। সাধুদের দাবি, ওই কাউন্সিলর তাঁর দলবল নিয়ে আশ্রমে ঢুকে পড়েন এবং সাধুদের ‘চোর-ডাকাত’ বলে অপমান করেন। শুধু অপমান নয়, তাঁদের উপর শারীরিক হেনস্থার অভিযোগও উঠেছে। ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। অভিযোগ, অভিযুক্ত কাউন্সিলর নিজেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় লাইভ করেন। সবচেয়ে গুরুতর অভিযোগ ঘটনার সময় তিনি নাকি মদ্যপ অবস্থায় ছিলেন।
সাধুদের অভিযোগ, তাঁদের ‘বহিরাগত’ বলে কটাক্ষ করা হচ্ছে। একইসঙ্গে তাঁদের বিজেপি সমর্থক হিসেবে দাগিয়ে দিয়ে আক্রমণের লক্ষ্য বানানো হচ্ছে বলে দাবি। সাধু সমাজের প্রশ্ন শুধুমাত্র সনাতনী পরিচয়ের কারণেই কি তাঁদের উপর এই আক্রমণ?

রাজ্যপালের দ্বারস্থ
ঘটনার প্রেক্ষিতে দ্রুত পদক্ষেপের দাবিতে ইতিমধ্যেই রাজভবনের দ্বারস্থ হয়েছেন কার্তিক মহারাজ সহ আরও চারজন মহারাজ। সূত্রের খবর, তাঁরা সরাসরি সাক্ষাৎ করবেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R. N. Ravi) সঙ্গে এবং একটি বিস্তারিত লিখিত ডেপুটেশন জমা দেবেন। জানা যাচ্ছে মহারাজদের পক্ষ থেকে রাজ্যপালের কাছে স্পষ্টভাবে দাবি জানানো হয়েছে অবিলম্বে নিরপেক্ষ তদন্ত শুরু করতে হবে, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এবং সাধু-সন্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পাশাপাশি, ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকরী প্রশাসনিক পদক্ষেপ গ্রহণেরও আর্জি জানানো হয়েছে।
আগামীকাল মহামিছিল
আগামীকাল প্রতিবাদ মিছিলে শামিল হবে সাধু-সন্তরা, জানা গেছে ভারত সেবাশ্রম সংঘ থেকে ভবানীপুরের ভোলাগিরি আশ্রম পর্যন্ত এই মিছিল হবে। উল্লেখ্য মিছিলকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে জোরকদমে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সাধু-সন্তদের এই কর্মসূচিতে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে। ফলে আগামীকালের এই মিছিল বড় আকার নিতে পারে বলেই মনে করা হচ্ছে।
এই পরিস্থিতিতে আগামীকাল বড়সড় প্রতিবাদ মিছিলে নামার সিদ্ধান্ত নিয়েছেন সাধু-সন্তরা। তাঁদের স্পষ্ট বার্তা নিরাপত্তা ও সম্মানের দাবিতে এবার আর নীরব থাকা নয়। উল্লেখ্য মিছিল ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়েছে ভবানীপুর সহ আশপাশের এলাকায়। রাজনৈতিক মহলও নজর রাখছে এই ঘটনায়। ভোটের আগে এই ইস্যু বড় আকার নিতে পারে বলেই মনে করছে রাজনৈতিকমহল।
