Joy S Kamdar ED Custody
Bengal Liberty Desk, Kolkata:
রবিবার সকালে বড় পদক্ষেপ করল ইডি। বেহালার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর জয় এস. কামদারকে আটক করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা Joy Kamdar । পরে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতার সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে বলে ইডি সূত্রে খবর।

ভোরে বেহালার বাড়িতে ইডির তল্লাশি Joy Kamdar
জানা গিয়েছে, ভোরবেলা বেহালায় সান এন্টারপ্রাইজের ম্যানেজিং ডিরেক্টর জয় এস. কামদারের বাড়িতে পৌঁছে যান তদন্তকারীরা। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালাতে যান ইডি আধিকারিকরা। তবে সেখানে পৌঁছনোর পর প্রথমে গেট না খোলায় প্রায় ৪০ মিনিট বাইরে অপেক্ষা করতে হয় তাঁদের। বারবার ডাকাডাকির পরও ভিতর থেকে গেট খোলা হয়নি বলে অভিযোগ।
শেষ পর্যন্ত সকাল প্রায় সাড়ে ছ’টা নাগাদ গেট খোলা হলে বাড়ির ভিতরে ঢুকে তল্লাশি শুরু করেন তদন্তকারীরা।দুই জায়গাতেই নথিপত্র খতিয়ে দেখা, ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানা গিয়েছে।

দু’বার তলবে গরহাজির
ইডি সূত্রে জানা যাচ্ছে, এর আগে দু’বার তলব করা হলেও তিনি হাজিরা দেননি। সেই কারণেই রবিবার সকালে সরাসরি তাঁর বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তল্লাশি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে আটক করে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে তাঁকে আরও বিস্তারিতভাবে জেরা করা হবে।
কামদারের ‘সোনা পাপ্পু’ যোগ
ইডি সূত্রে আরও জানা গিয়েছে, এর আগে ‘সোনা পাপ্পু’ নামে পরিচিত এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানোর সময় এক ব্যবসায়ী জয় এস. কামদারের বাড়ি থেকে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করা হয়েছিল। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই বেশ কিছু আর্থিক লেনদেনের সূত্র সামনে আসে।
জয় কামদারকে আটক করার ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। বিধানসভা নির্বাচনের ঠিক আগে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক তরজা আরও তীব্র হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক মহল থেকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে।
