Phase 1 Voting Violence
Bengal Liberty, ২৩ এপ্রিল :
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ব্রজমোহন তেওয়ারি শিক্ষানিকেতন এলাকায় ভোটগ্রহণ পর্বে আচমকাই তৈরি হলো চাঞ্চল্য (Nandigram)। ভোট চলাকালীন এক মহিলা বিএলও-র বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ (Nandigram)।

কী ঘটেছে? (Nandigram )
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ব্রজমোহন তেওয়ারি শিক্ষানিকেতন এলাকায় ভোটগ্রহণ চলাকালীন ফোন ব্যবহার করা এবং তৃণমূলকে ভোট দেওয়ার জন্য সাধারণ মানুষকে প্রভাবিত করার অভিযোগ উঠলো মহিলা বিএলও কে ঘিরে। অভিযোগ, ভোট চলার সময় তিনি মোবাইল ফোন ব্যবহার করছিলেন এবং ভোটারদের প্রভাবিত করে তৃণমূল কংগ্রেসের পক্ষে ভোট দেওয়ার ইঙ্গিত দিচ্ছিলেন। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি ওই বিএলও-কে সতর্ক করেন এবং ভোট প্রক্রিয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করা এবং কোনওভাবেই ভোটারদের প্রভাবিত না করার নির্দেশ দেন। পরে সংবাদমাধ্যমের সামনে শুভেন্দু অধিকারী বলেন, “আমি ভদ্রভাবে বললাম, কারণ উনি সবাইকে ইনফ্লুয়েন্স করছিলেন, যেন আমাকে ওনার বিরুদ্ধে অভিযোগ না করতে হয়।” এই ঘটনার পর প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে। এবং ভোট প্রক্রিয়া স্বাভাবিক রাখতে অতিরিক্ত নজরদারিও বাড়ানো হয়েছে এলাকায়
Suvendu Adhikari: কনভয় ঢুকতে পারবেনা তাই টোটোর মাধ্যমে ভোট দিতে গেলেন শুভেন্দু অধিকারী | Bengal Liberty@SuvenduWB @BJP4Bengal #Nandigram #SuvenduAdhikari #suvenduadhikaribjp #bjp #bjpwestbengal #westbengalelection2026 #BengalLiberty pic.twitter.com/EApD7ex0OP
— Bengal Liberty (@bengalliberty1) April 23, 2026
তবে প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় BLO রাএমন আচরণ করছে? তবে যদি এক জায়গায় এমন ঘটনা ঘটে, তাহলে অন্য বুথ বা কেন্দ্রগুলিতে পরিস্থিতি কতটা সুরক্ষিত থাকবে তা নিয়েও উদ্বেগ থেকেই যাচ্ছে।
