Santiniketan
Bengal Liberty, ২৫ এপ্রিল :
শান্তিনিকেতনের একটি শিশু আবাসনে হোমের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ (Santiniketan)। এক নাবালিকা মেয়ের উপর লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসতেই শিশু সুরক্ষা ও আবাসনগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। শুধু একজন নয়, ওই আবাসনের আরও কয়েকজন মেয়েও একই ধরনের নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তির হোমের নিরাপত্তারক্ষী-সহ আরও ২ জনের বিরুদ্ধে। লাগাতার নির্যাতনের জেরে আশঙ্কাজনক অবস্থায় বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ওই নির্যাতিতা। ইতিমধ্যেই ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। অপরদিকে প্রতিবাদে সরব হয়েছে রাজনৈতিক মহলও। নিজেদের X হ্যান্ডেলে ঘটনার বৃত্তান্ত ব্যাখ্যা করে রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেছে বিজেপি (Santiniketan)।

ঘটনার বৃত্তান্ত (Santiniketan)
অভিযোগ অনুযায়ী, শান্তিনিকেতনের একটি হোমে আশ্রিত এক নাবালিকা মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে। এই ঘটনায় হোমের এক নিরাপত্তারক্ষী-সহ অন্তত ২ জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। লাগাতার নির্যাতনের ফলে অসুস্থ হয়ে পড়া ওই নাবালিকা বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।পরিবার সূত্রে জানা গেছে, প্রায় ২০ দিন আগে ওই নাবালিকা তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে যায়। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও চাইল্ড হেল্পলাইনের সহায়তায় তাকে উদ্ধার করা হয় এবং শান্তিনিকেতনের ওই হোমে রাখা হয়। সেখানেই তার উপর নির্যাতনের অভিযোগ ওঠে।
A minor girl was allegedly repeatedly raped day after day in a children’s home in Shantiniketan. She has further alleged that this happened repeatedly with other girls in the home as well. The attendants in charge even got them dressed and ready for the elderly men to come and… pic.twitter.com/FAmePa2IZE
— BJP West Bengal (@BJP4Bengal) April 25, 2026
নাবালিকার বক্তব্য অনুযায়ী, হোম কর্তৃপক্ষ প্রতিদিন সন্ধ্যেয় মেয়েদের সাজিয়ে অন্য একটি ঘরে পাঠাত। সেখানে তাদের ঘুমের ওষুধ জাতীয় কিছু খাইয়ে যৌন নির্যাতন চালানো হতো বলে দাবি। শুধু এই নাবালিকা নয়, হোমের আরও কয়েকজন মেয়েও একই ধরনের অত্যাচারের শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঘটনার প্রতিবাদে শুক্রবার নাবালিকার পরিবার ও স্থানীয় বাসিন্দারা থানায় ঘেরাও করে বিক্ষোভ দেখান। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, যা নিয়ে ক্ষোভ আরও বাড়ছে।

বিজেপির কটাক্ষ (Santiniketan)
এই ঘটনাকে কেন্দ্র করে শাসকদলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি। দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় নাবালিকার অভিযোগ তুলে ধরে দাবি করা হয়েছে, এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং বৃহত্তর নিরাপত্তাহীনতার প্রতিফলন। পোস্টে উল্লেখ করা হয়েছে, ঘটনার বৃত্তান্ত।বিজেপির অভিযোগ, এই ধরনের ঘটনা প্রমাণ করে রাজ্যে নারীদের নিরাপত্তা ভেঙে পড়েছে। তারা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এবং দাবি করেছে, বারবার ধর্ষণ অভিযুক্তদের রক্ষা করার প্রবণতা প্রশাসনের উপর আস্থা কমাচ্ছে। পশ্চিমবঙ্গের মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছে তারা। বিজেপির কথায়, “এই ধরনের ঘটনাগুলি দেখিয়ে দেয় কেন তৃণমূল শাসনে নারীদের নিরাপত্তা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে যেখানে মমতা ব্যানার্জি বারবার ধর্ষকদের পক্ষ নিয়েছেন। পশ্চিমবঙ্গের মহিলাদের রক্ষা করতে।”
