Khokon Das
Khokon Das

Khokon Das : প্রথম দফার ভোট মিটলেও থামেনি অশান্তি! এবার বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

Bengal Liberty, ২৬ এপ্রিল :

ভোট মিটলেও উত্তেজনা কমেনি বীরভূমের বোলপুরে (Khokon Das)। নানুর কেন্দ্রের বিজেপি প্রার্থী খোকন দাসের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ, বোলপুরে তাঁকে মারধর করা হয় এবং তাঁর গাড়ির কাচও ভেঙে দেওয়া হয়। বিজেপির দাবি, স্ট্রংরুমে তাঁদের এজেন্টকে মারধর করা হয়েছে, এই খবর পেয়ে খোকন দাস বোলপুর কলেজের সামনে পৌঁছন। সেখানে স্ট্রংরুমের দায়িত্বে থাকা পুলিশকর্মীদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। এরপরই তৃণমূলের মদতে তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ বিজেপির। তবে প্রত্যাশিত ভাবেই এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল (Khokon Das)।

Khokon Das
Khokon Das

স্ট্রংরুমে হুমকির অভিযোগ (Khokon Das)

২৩ এপ্রিল বীরভূম জেলায় প্রথম দফার ভোটগ্রহণের পর পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে। অভিযোগ, গতকাল রাতে নানুরের বিজেপি প্রার্থী খোকন দাস খবর পান যে স্ট্রংরুমে থাকা তাঁর দলের এজেন্টকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছে। বাইরে বেরোলেই হাত-পা ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এই খবর পেয়ে খোকন দাস কয়েকজন দলীয় নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে বোলপুর কলেজে অবস্থিত স্ট্রংরুমের কাছে পৌঁছন। সেখানে গিয়ে পুলিশের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয় এবং পুলিশ তাঁকে এলাকা ছেড়ে চলে যেতে বলে। পরে তিনি গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যান।

Khokon Das
Khokon Das

ফেরার পথে হামলার অভিযোগ (Khokon Das)

অভিযোগ, স্ট্রংরুম থেকে প্রায় ১৫০-২০০ মিটার দূরে একটি মাঠের ধারের রাস্তায় খোকন দাসের গাড়ি ঘিরে ধরা হয়। তাঁকে মারধর করা হয় এবং গাড়িতেও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। খোকন দাসের দাবি, সেই সময় নানুরের তৃণমূল প্রার্থী কাছাকাছি ছিলেন এবং কিছু দুষ্কৃতী এসে তাঁদের উপর চড়াও হয়। ঘটনায় তিনি নিজে এবং তাঁর কয়েকজন কর্মী-সমর্থক আহত হন। পরে খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

খোকন দাস আরও অভিযোগ করেন, এই হামলার সঙ্গে পুলিশেরও ভূমিকা থাকতে পারে, কারণ তিনি সেখানে যাচ্ছেন এই তথ্য পুলিশ আগে থেকেই জানত। এমনকি তাঁর উপর হামলা হতে পারে বলেও হয়তো তারা অনুমান করেছিল বলেই তাঁকে এলাকা ছাড়তে বলা হয়েছিল বলে দাবি তাঁর। ঘটনাস্থলের কাছেই তৃণমূল প্রার্থীর বাসস্থান রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। গোটা ঘটনায় ক্ষোভ প্রকাশ করে খোকন দাস জানান, ভোট শেষ হওয়ার পরও যদি এমন পরিস্থিতি তৈরি হয়, তবে ফল ঘোষণার পরে পরিস্থিতি কী হতে পারে তা নিয়ে তিনি উদ্বিগ্ন।

আরও পড়ুন :

route plan: নির্বাচনী উত্তাপে যানজট এড়াতে তৎপর লালবাজার ! ২৯ এপ্রিল ও ৪ মে কলকাতায় রুট বদল, ভোগান্তি রুখতে জারি নির্দেশিকা

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury