Suvendu Adhikari
Bengal Liberty, Kolkata:
দ্বিতীয় দফার নির্বাচনের পূর্বে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে শেষ দিনের প্রচারে বিজেপির শক্তি প্রদর্শন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে জমকালো নির্বাচনী শোভাযাত্রা ঘিরে এলাকাজুড়ে তৈরি হয় রাজনৈতিক উত্তাপ। Suvendu Adhikari

শেষ দিনের প্রচারে বিজেপির শক্তি প্রদর্শন Suvendu Adhikari
ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনের আগে শেষ দিনের প্রচারে রাস্তায় নেমে শক্তি প্রদর্শন করল বিজেপি। সোমবার পূর্ণা সিনেমা হল থেকে এক্সাইড মোড় পর্যন্ত বিশাল নির্বাচনী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সেই শোভাযাত্রার নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সমীক ভট্টাচার্য।

বিপুল জনসমাগম ঘিরে অস্বস্তি তৃণমূল শিবিরে Suvendu Adhikari
শোভাযাত্রা শুরু হওয়ার আগেই এলাকায় ভিড় জমাতে শুরু করেন বিজেপি সমর্থকরা। দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। পুরণা সিনেমা হল থেকে একশাইট মোড় পর্যন্ত রাস্তা জুড়ে বিজেপি কর্মী-সমর্থকদের ঢল নামতে দেখা যায়। শোভাযাত্রায় অংশ নেন বিপুল সংখ্যক সাধারণ মানুষও। ফলে কার্যত জনজোয়ারের চেহারা নেয় এই প্রচার মিছিল। শোভাযাত্রা চলাকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যু তুলে তীব্র আক্রমণ শানান। তিনি দাবি করেন, ভবানীপুরের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিতে প্রস্তুত। বিজেপির এই প্রচার ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহও চোখে পড়ে।
রাজনৈতিক মহলের একাংশের মতে, এই বিপুল জনসমাগম তৃণমূল শিবিরে কিছুটা হলেও অস্বস্তি তৈরি করেছে। ইতিমধ্যেই শাসকদলের অন্দরে হারের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও দাবি বিজেপির। তাদের মতে, এই জনসমর্থন ইঙ্গিত দিচ্ছে যে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দাবি উড়িয়ে দেওয়া হয়েছে। শাসকদলের নেতাদের বক্তব্য, ভবানীপুর সবসময়ই তৃণমূলের শক্ত ঘাঁটি এবং ভোটের ফলাফলেই তা স্পষ্ট হয়ে যাবে। তবে ভোটের আগে শেষ দিনের এই প্রচার ঘিরে যে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
