IPS Siddh Nath Gupta
Bengal Liberty, ২৭ এপ্রিল :
একদিকে দ্বিতীয় দফার ভোটের আগে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ নির্বাচন কমিশন (IPS Siddh Nath Gupta)। অপরদিকে ভোটের ঠিক ১ দিন আগে একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সিদ্ধনাথ গুপ্তের অবসরের নির্ধারিত সময়সীমা বাড়িয়ে আরও ৬ মাস করা হল। দ্বিতীয় দফার ভোটের আগে আইনশৃঙ্খলা ব্যবস্থা যাতে কোনওভাবে প্রভাবিত না হয়, তা নিশ্চিত করতেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ৩০ এপ্রিল তাঁর অবসর নেওয়ার কথা ছিল। সোমবার রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি পাঠিয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (IPS Siddh Nath Gupta)।

নির্বাচন পর্বে প্রশাসনিক ধারাবাহিকতায় জোর (IPS Siddh Nath Gupta)
ভোটের নির্ঘণ্ট ঘোষণার পরপরই নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ পুলিশের শীর্ষ স্তরে বড়সড় রদবদল করেছিল। তৎকালীন ডিজিপি পীযূষ পান্ডেকে সরিয়ে ১৯৯২ ব্যাচের আইপিএস আধিকারিক সিদ্ধীনাথ গুপ্তকে এই পদে বসানো হয়। একই সঙ্গে কলকাতা পুলিশের কমিশনার এবং এডিজি পদেও পরিবর্তন আনা হয়েছিল। এই প্রেক্ষিতেই সিদ্ধনাথ গুপ্তের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির সচিবালয় জানিয়েছে, ১৯৫৮ সালের ‘অল ইন্ডিয়া সার্ভিস আইন’-এর আওতায় জনস্বার্থে এই মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাবেই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নিয়োগ কমিটি, যাতে পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।
