Central forces in Falta
Central forces in Falta

IPS Ajay Pal Sharma: IPS অজয় পাল শর্মার হুঁশিয়ারি! ফলতার তৃণমূল প্রার্থীর বাড়িতে পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর তল্লাশি

Bengal Liberty, ২৭ এপ্রিল: পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার ভোটের আগে কড়া বার্তা দিলেন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা। দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষক হিসেবে দায়িত্বে থাকা এই আইপিএস অফিসার সোমবার ফলতায় তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে তাঁর বাড়িতে পৌঁছে তল্লাশি চালান। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে।

IPS Ajay Pal Sharma
IPS Ajay Pal Sharma

জাহাঙ্গির খানের বাড়িতে অজয় পাল শর্মা (IPS Ajay Pal Sharma)

সোমবার সকাল প্রায় ১০টা নাগাদ পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে জাহাঙ্গির খানের বাড়িতে যান অজয় পাল শর্মা। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ ছিল, তৃণমূল প্রার্থী এবং তাঁর অনুগামীরা এলাকার ভোটারদের ভয় দেখাচ্ছেন, ভোট দিতে যেতে বারণ করছেন এবং ভয় দেখিয়ে ভোটার কার্ড কেড়ে নিচ্ছেন। সেই অভিযোগের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান চালানো হয়। তবে এদিন বাড়িতে পাওয়া যায়নি তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানকে। তিনি কোথায় রয়েছেন, তা জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, সকাল থেকে প্রচারেও তাঁকে দেখা যায়নি। যদিও তাঁর ব্যবহৃত একটি লাল রঙের গাড়ি বাড়িতেই ছিল। সেই গাড়িতেও তল্লাশি চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

কড়া হুঁশিয়ারি আইপিএস অজয় পাল শর্মার (IPS Ajay Pal Sharma)

ঘটনাস্থলে দাঁড়িয়ে কড়া হুঁশিয়ারি দেন আইপিএস অজয় পাল শর্মা। উপস্থিত স্থানীয়দের উদ্দেশে তিনি বলেন, “আশপাশের যত লোক আছেন, সবাই ভালো করে শুনে নিন। কেউ যদি কোনও বদমাইশি করে বা কাউকে ভয় দেখায়, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাহাঙ্গিরের বাড়ির লোকেরা ওকে ভালো করে বুঝিয়ে বলবেন—বারবার অভিযোগ আসছে যে ওর লোকেরা ভোটারদের ভয় দেখাচ্ছে। আবার এমন অভিযোগ এলে ভালো করে ব্যবস্থা নেওয়া হবে। পরে যেন কান্নাকাটি না করে।”

IPS Ajay Pal Sharma
IPS Ajay Pal Sharma

ভীত তৃণমূলের আদালতে যাওয়ার হুঁশিয়ারি (IPS Ajay Pal Sharma)

এই ঘটনাকে ঘিরে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল কংগ্রেসও। দলের অভিযোগ, জাহাঙ্গির খানের বাড়িতে গিয়ে অত্যাচার করা হয়েছে। এই নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল থেকেও দু’টি পোস্ট করা হয়েছে। প্রয়োজন হলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে দলের তরফে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের দ্বিতীয় দফার নির্বাচনে আইনশৃঙ্খলা বজায় রাখতে মোট ৯৫ জন পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। তাঁদেরই একজন উত্তরপ্রদেশের আইপিএস অফিসার অজয় পাল শর্মা, যিনি দক্ষিণ ২৪ পরগনা জেলার দায়িত্বে রয়েছেন। ভোটের ঠিক আগে ফলতার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে।

আরো পড়ুন:- Suvendu Adhikari : খাস ভবানীপুরে শুভেন্দুর মিছিলে তৃণমূলের গান!পুলিশের সামনেই রুদ্রমূর্তি ধারণ করলেন নন্দীগ্রামের পদ্ম প্রার্থী

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury