temple open
Bengal Liberty , ৬ মে :
মন্দির খুললে রক্তবন্যা বইবে ! ফলে দীর্ঘ ১৫ বছর ধরে বন্ধ ছিল দুর্গা মন্দিরটি। বিজেপির জয় মানেই হিন্দুত্বের জয়। অবশেষে দ্বার খুললো মন্দিরের (temple open)। আর তাতেই আবেগে ভাসলেন ভক্তরা। ২০০৯ সাল থেকে এই মন্দিরটি বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মন্দির খোলা হয়নি বলেও অভিযোগ উঠেছিল। অবশেষে ১৫ বছর পর আসানসোলে বিজেপি জয়ের পর দোর খুললো মন্দিরের। temple open
আসানসোলে ৯টি আসনেই জিতেছে বিজেপি। কার্যত ৭৫ বছরের পুরনো ‘বন্ধ’ দুর্গা মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য। ফলে আবেগঘন হয়ে পরে ভক্তরা। নিয়ম মেনেই শুরু হয় পুজো।

কি কারণে বন্ধ ছিল মন্দির? temple open
আসানসোল বস্তিন বাজারের দুর্গামাতা চ্যারিটেবল ট্রাস্টের এই দুর্গা মন্দিরটির এবছরই ৭৫ বছর পূর্তি হলো। ২০০৯ সাল থেকে এই মন্দিরটি বিভিন্ন বিতর্কে জড়িয়ে পড়ে। সেই সময় থেকে শুধুমাত্র দুর্গাপুজো, লক্ষ্মীপুজো ও কালীপুজা সময় সীমিত কয়েকদিনের জন্য মন্দির খোলা থাকত। বাকি সময় বন্ধ থাকত। ফলে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল স্থানীয় বাসিন্দাদের মধ্যে। হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও মন্দির নিয়মিত খোলা হয়নি।

অবশেষে খুললো মন্দির
মন্দির খুলতেই ভক্তদের ভিড় উপচে পড়ে। বহু মানুষ দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় আনন্দ প্রকাশ করেন। স্থানীয় সূত্রের খবর, এবার থেকে প্রতিদিন সকাল-সন্ধ্যা মন্দির খোলা থাকবে এবং নিয়মিত পুজো চলবে। এতদিন মন্দির বন্ধ থাকার পিছনে প্রশাসনিক ও আইনি জটিলতা ছিল, তবে মন্দির খোলা থাকবে ও নিয়ম মেনে পুজো চলবে।
তবে মন্দিরকে ঘিরে এলাকার স্থানীয় মানুষের ও পরিবেশের পরিবর্তন ঘটেছে।
