High Madrasha
Bengal Liberty, ৮ মে:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ প্রকাশিত হলো ২০২৬ সালের হাই-মাদ্রাসা, আলিম এবং ফাজিল পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে সবথেকে বড় চমক ছাত্রীদের অভাবনীয় সাফল্য। পাশের হারের পাশাপাশি মেধা তালিকায় ছাত্রীদের দাপট বুঝিয়ে দিয়েছে প্রতিকূলতাকে জয় করেই এগিয়ে চলেছে বাংলার মেয়েরা। High Madrasha

পরিসংখ্যান ও পাশের হার High Madrasha
মাদ্রাসা শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে, হাই-মাদ্রাসা, আলিম ও ফাজিল,এই তিনটি বিভাগ মিলিয়ে পাশের হারে ছাত্রদের চেয়ে অনেক এগিয়ে ছাত্রীরা।
ছাত্রীদের পাশের হার: ৫৮.৩৪ শতাংশ
ছাত্রদের পাশের হার: ৪১.৬৬ শতাংশ
উল্লেখ্য, এবারের হাই-মাদ্রাসা পরীক্ষায় বসেছিল ৪২ হাজার ৭৪৪ জন, আলিম পরীক্ষায় ১১ হাজার ৩৫০ জন এবং ফাজিল পরীক্ষায় ৫ হাজার ৪০৮ জন পরীক্ষার্থী।

হাই-মাদ্রাসা: মালদহ ও মুর্শিদাবাদের বাজিমাত হাই-মাদ্রাসার মেধা তালিকায় প্রথম দশে স্থান পেয়েছে ১৩ জন কৃতি ছাত্রছাত্রী।
প্রথম: যৌথভাবে প্রথম হয়েছে মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজ়িম এবং মালদহের এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার। তাদের প্রাপ্ত নম্বর ৭৮১।
দ্বিতীয়: মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন (৭৮০)।
তৃতীয়: কোচবিহারের মিরাজ রহেমান (৭৭৮)।
ছাত্রীদের মধ্যে অভাবনীয় সাফল্য পেয়েছে মালদহের রিফা আনজুম এবং আফরিদা খাতুন। তারা ৭৭৭ নম্বর পেয়ে মেধা তালিকায় চতুর্থ স্থান অধিকার করেছে।
আলিম ও ফাজিল: উত্তর ২৪ পরগনার জয়জয়কার
আলিম এবং ফাজিল উভয় বিভাগেই উত্তর ২৪ পরগনার ছাত্রছাত্রীরা মেধার স্বাক্ষর রেখেছে।
আলিম: ৮৬২ নম্বর পেয়ে রাজ্যে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার নুর-উন নবি সিনিয়র মাদ্রাসার ছাত্রী মির সাদিয়া জাহিন। দ্বিতীয় স্থানে হুগলির হাসিব হাসান এবং তৃতীয় স্থানে উত্তর ২৪ পরগনার তমান্না খাতুন।
ফাজিল: সেমেস্টার ভিত্তিক এই পরীক্ষায় ৫৭৮ নম্বর পেয়ে প্রথম হয়েছে উত্তর ২৪ পরগনার ইরফান হোসেন। দ্বিতীয় স্থানে মেহেদি হাসান মোল্লা। তৃতীয় স্থানে যৌথভাবে পিরনগরের মির্জা মহম্মদ আলাউদ্দিন ও ফুরফুরার শেখ সহিম আলি।
