budget session
Bengal liberty desk, kolkata :
অবশেষে ঘোষণা হল নতুন বাজেট অধিবেশনের দিন। আগামী ১৮ ই জুন থেকেই শুরু হতে চলেছে এই অধিবেশন। শুক্রবার সে কথা স্পষ্ট করে জানালেন স্পিকার রথীন্দ্র বোস। budget session

নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম বাজেট অধিবেশন budget session
সদ্য বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে গেরুয়া শিবির। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে সদ্য শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এরই মাঝে হয়ে গেল রাজ্যের প্রথম বাজেট অধিবেশনের দিনক্ষণ ঘোষণা। আগামী ১৮ই জুন ই শুরু হতে চলেছে এই অধিবেশন।
প্রসঙ্গত, বিধানসভা ভোট থাকায় নিয়ম অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে ভোট অন অ্যাকাউন্ট পেশ করেছিল বিগত সরকার। যার মেয়াদ ছিল চার মাস। এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করার জন্য প্রতিটি দপ্তরকে ইতিমধ্যেই বাজেট প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে নবান্ন। সূত্রের খবর, নতুন সরকারের প্রকল্পের রূপরেখা মাথায় রেখেই পরিকল্পিত হবে এই বাজেট। এমন কি ঋণের ক্ষেত্রে লাগাম টানার পাশাপাশি পরিকাঠামো খাতে ব্যয় বাড়িয়ে রাজ্যে স্থায়ী সম্পদও তৈরি করার পরিকল্পনাই তাদের মূল লক্ষ্য।

রাজ্যের আর্থিক সংস্কারে বিশেষ নজর দেওয়ার নির্দেশ :
ভোট অন অ্যাকাউন্টসে বিভিন্ন খাতে বরাদ্দ খতিয়ে দেখছেন রাজ্যের শীর্ষ আধিকারিকরা। ফলে বিভিন্ন দপ্তরে পরিকাঠামো খাতে যে বরাদ্দ করা হয়েছিল তাতে সন্তোষ প্রকাশ করতে পারছেন না আধিকারিকরা। প্রায় ৪ লক্ষ কোটি টাকার বাজেটে কেন পরিকাঠামো খাতে ব্যয় বরাদ্দ মাত্র ৪১ হাজার কোটি টাকা, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
সব মিলিয়ে, ১৮ ই জুন বাজেট অধিবেশনে কি হয় এখন মূলত সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী।
