EPL 2026 Champions Arsenal
Bengal Liberty, ২০ মে ২০২৬: গতকাল রাতে কোটি কোটি ফুটবল সমর্থকদের নজর ছিল ম্যানচেস্টার সিটি বনাম এএফসি বোর্নমাউথ ম্যাচের উপর (EPL 2026 Champions Arsenal)। যখন এলি জুনিয়র ক্রুপির গোলে এগিয়ে গেল বোর্নমাউথ, তখন ঘরোয়া দলের সমর্থক ছাড়াও এমিরেটস স্টেডিয়ামে প্রচুর ভিড় জমতে শুরু করেছিল। বেশ কিছু সুযোগ নষ্ট করার পর যখন হালান্ডের গোলে ১-১ ড্র করে সিটির স্বপ্ন চুরমার হলো, তখন ২২ বছরের জয়ের আনন্দে খান্নার জোয়ারে ভাসল আর্সেনাল দলের সমর্থকরা। দীর্ঘ ২২ বছরের কষ্ট, ব্যথা, জ্বালা-যন্ত্রণার ইতি। ২০০৪ সালে অপরাজেয় প্রিমিয়ার লীগ জেতা মরসুমের পর টানা ২২টা বছর শুধুই অপেক্ষার খেলা চলেছে।

হারের জ্বালা তবুও চলেছে লড়াই (EPL 2026 Champions Arsenal)
কখনও এগিয়ে থেকেও পিছিয়ে যাওয়া, কখনও আবার শেষ মুহূর্তের ভুলে লীগ হাতছাড়া হওয়া, কখনও আবার কোচের সঙ্গে তীব্র মতবিরোধের জন্য দলের অন্দরেই ক্ষোভের বহিঃপ্রকাশ সামনে চলে আসা।
চিরপ্রতিদ্বন্দ্বীদের বছরের পর বছর ট্রফি কেবিনেট ভরতে দেখে নিজের মুখে স্বীকার করা, “এবারেও হলো না বন্ধু”।
কিন্তু শেষ পর্যন্ত লড়ে যাওয়া, নিজের লক্ষ্যে জয়ের রাস্তায় এগিয়ে যাওয়া আর তাতেই দীর্ঘ ২২ বছরের অভিশাপ কাটিয়ে ইংলিশ প্রিমিয়ার লীগের সেরার শিরোপা উঠল দ্য গানার্স’দের মাথায়। ৩৭ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে ফের প্রিমিয়ার লীগের রং লাল-সাদা। ২০০৪ সালে থিয়েরি অঁরি, সল ক্যাম্পবেলরা যে বিজয়ী রথ গড়ে তুলেছিলেন, ২০২৬ সালে শেষ পর্যন্ত সেই রথের গুরুত্ব আরও বাড়িয়ে দিল ডেকলান রাইস, কাই হাভার্টজরা।

সফলতার কাণ্ডারি (EPL 2026 Champions Arsenal)
যখন ২০১৮ সালে বিখ্যাত ফরাসি কোচ আর্সেন ওয়েঙ্গারকে সরিয়ে উনাই এমেরিকে আর্সেনাল দলের কোচের ভূমিকায় আনা হয়েছিল, তখন থেকেই সমালোচনা হচ্ছিল। তারপরেই ষষ্ঠ স্থান অধিকার করে প্রমাণ হয়ে গেল কতটা ভুল সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষ গ্রহণ করেছিল।
২০১৮-র দুঃস্বপ্ন কাটিয়ে নতুন রাস্তায় দলের রাশ ধরলেন প্রাক্তন আর্সেনাল খেলোয়াড় মিকেল আর্তেতা। তখনও চূড়ান্ত সমালোচনার মধ্যে দলকে পড়তে হয়েছিল, দলের সমর্থকদের তরফ থেকে তীব্র কটাক্ষের সাথে কিছু ব্যক্তিগত আক্রমণ করা হয়েছিল। কিন্তু সেইসব তিক্ততার স্মৃতি ভুলে ধীরে ধীরে জয়ের ধারায় এগোচ্ছিল আর্সেনাল।

মিকেল আর্তেতার গুরুমন্ত্র (EPL 2026 Champions Arsenal)
“প্রক্রিয়ায় বিশ্বাস করুন”, দলের সঙ্গে থাকুন, খেলোয়াড়দের খুব বেশি শাসনের গণ্ডিতে না রাখা — এই সবকিছুর মধ্য দিয়েই মুক্তির পথ বেছে নিয়েছিল দল। আর আজকের দিনটি এলো। যেখানে ফুটবল ইতিহাসের তাবড় তাবড় দলগুলি একই ফর্মুলায় দল সাজাতে ব্যস্ত, সেখানে আর্তেতা সবার জন্য নিঃশ্বাস নেওয়ার একটা রাস্তা খুলে দিয়েছেন আর তাতেই এসেছে সাফল্য।
BSF Land Transfer: অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ শুভেন্দুর@SuvenduWB @BJP4Bengal @BSF_India @bengalliberty1 #westbengalcm #westbengalnews #westbengal #BSF #suvenduadhikari #bsf #bordersecurityforce #bengalliberty pic.twitter.com/3VlXCIHwQL
— Bengal Liberty (@bengalliberty1) May 20, 2026

রোড টু গ্লোরি (EPL 2026 Champions Arsenal)
৩৭ ম্যাচে ২৫টি জয়, ৭টি ড্র আর ৫টি ম্যাচে পরাজিত হয়ে ৮২ পয়েন্ট সংগ্রহ করে চ্যাম্পিয়ন আর্সেনাল। কিন্তু এখানেও রাস্তা সহজ ছিল না। বারংবার দ্বিতীয় স্থানে থেকে লীগ হাতছাড়া হয়েছে। তবুও কোনও হঠকারী সিদ্ধান্ত নয়, রক্ষণশীল ফুটবলের নজর রেখে সঙ্গে আক্রমণ কখন করতে হবে, সেই দিকটাও পুরোপুরি পরিষ্কার রেখে প্রত্যেকটি ম্যাচকে ম্যাচের মতো সম্মান করে এগিয়ে চলেছেন ডেকলান রাইসরা।
চূড়ান্ত পর্যায়ে এসে একবারের জন্যও মনে হয়নি আবার স্বপ্নভঙ্গ হবে, বরং মনে হয়েছে এবার লীগ ঘরেই ফিরবে। হলোও তাই। একের পর এক কঠিন প্রতিপক্ষকে হারিয়ে শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস অফ ইংল্যান্ড হলো দ্য গানার্স নামে বিখ্যাত আর্সেনাল এফসি।

সামনে কঠিন পরীক্ষা (EPL 2026 Champions Arsenal)
রবিবার ২৪ মে ১৫ নম্বর স্থানে থাকা ক্রিস্টাল প্যালেস এফসির বিরুদ্ধে ম্যাচ খেলে তারপর ট্রফি তুলবে গোটা আর্সেনাল ফুটবল দল। সঙ্গে কোটি কোটি সমর্থক একসঙ্গে গাইবে জয়ের গান। তারপর ৩০ মে চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে পিএসজির মুখোমুখি হবে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন আর্সেনাল। সেই ম্যাচের দিকেই থাকবে সবার নজর। তার আগে চলুক উত্তেজনা, উন্মাদনা আর সবাই একসঙ্গে বলুক — “দ্য গানার্স আর ইনভিন্সিবল ওয়ানস এগেন “।
