Rgkar file reopen
Bengal liberty desk, 21 মে,কলকাতা:
আরজি করের ‘অভয়া’ ধর্ষণ ও খুন মামলায় এবার এক নজিরবিহীন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। গোটা ঘটনাক্রমের তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ (R G Kar File reopen)। ঘটনার জল মাপতে এবার সিবিআইয়ের তিন সদস্যের একটি বিশেষ তদন্তকারী দল বা ‘সিট’ গঠনের নির্দেশ দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।
এই বিশেষ তদন্তকারী দলে থাকছেন সিবিআইয়ের পূর্বাঞ্চলীয় যুগ্ম ডিরেক্টর-সহ তিন উচ্চপদস্থ কর্মকর্তা (R G Kar File reopen)। হাইকোর্টের এই নির্দেশের পর নতুন করে এই মামলার জল কতদূর গড়ায়, সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ।

নৈশভোজ থেকে দাহকার্য— স্ক্যানারে সবটা (R G Kar File reopen)
আদালতের নির্দেশ অনুযায়ী, ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল, তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করবে এই নতুন টিম। অভয়ার সেই অভিশপ্ত রাতের নৈশভোজ থেকে শুরু করে তাঁর শেষকৃত্য বা দাহকার্য সম্পন্ন হওয়া পর্যন্ত— মাঝের প্রতিটা মুহূর্ত এবং ঘটনাক্রমকে এবার নতুন করে আতসকাচের তলায় ফেলবেন তদন্তকারীরা।

যে কাউকে জিজ্ঞাসাবাদের অবাধ ছাড়পত্র:
হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সত্য উদঘাটনের জন্য তদন্তের স্বার্থে এই বিশেষ ‘সিট’ যেকোনো ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। এ ক্ষেত্রে তদন্তকারীদের হাত সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরজি কর কাণ্ডে যখন দেশজুড়ে নানা বিতর্ক এবং ক্ষোভের আগুন দানা বেঁধেছিল, ঠিক তখনই হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এই কড়া নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অভয়ার বিচারের দাবিতে যে লড়াই চলছে, আদালতের এই নতুন পদক্ষেপ তাতে এক বড়সড় মোড় এনে দিল বলেই মনে করছেন আইন বিশেষজ্ঞরা।

