Neymar Injury
Bengal Liberty, ২৩ মে ২০২৬: বিশ্বকাপ শুরু হতে আর বেশি দেরি নেই। সমস্ত অংশগ্রহণকারী দেশ ইতিমধ্যেই দল ঘোষণা করে বিশ্বকাপের জন্য চূড়ান্ত প্রস্তুতি নিতে শুরু করেছে (Neymar Injury)। পিছিয়ে নেই সাম্বার দেশ ব্রাজিলও। দল ঘোষণার পরেই নেইমারের প্রত্যাবর্তনকে ঘিরে বেশ ইতিবাচক সাড়া মিলেছিল। কিন্তু রণেভঙ্গ দেওয়ার মতোই বিশ্বকাপ শুরুর আগেই সমস্যায় জর্জরিত পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

নেইমারের চোট (Neymar Injury)
দল ঘোষণার পরেই স্বস্তি ফিরেছিল ব্রাজিল শিবিরে। কিন্তু কিছু ঘণ্টা যেতে না যেতেই বিশ্বকাপে তাঁর খেলা নিয়েই চূড়ান্ত অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশ্বকাপের আগেই ২০২৩ সালে হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন নেইমার। তার পর থেকে আর ব্রাজিল দলে খেলেননি তিনি। বিশ্বকাপেও তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে দল ঘোষণা করার সময় নেইমারকে রাখেন কোচ কার্লো আনচেলোত্তি। তিনি জানিয়েছিলেন, নেইমারের অভিজ্ঞতা তাঁদের কাজে লাগবে। কিন্তু নেইমারের নতুন চোট চিন্তা বাড়াবে আনচেলোত্তির।
২৭ মে বিশ্বকাপ শিবিরে যোগ দিতে না পারলে। নেইমারের বিকল্প ভাবা হতে পারে। নেইমার কি সুস্থ হয়ে আবার পায়ের জাদুতে ম্যাজিক দেখাবেন, নাকি তাঁর পরিবর্তে অন্য কাউকে দলে আনা হবে, সেটাই এখন দেখার।
