weather update
বেঙ্গল লিবার্টি:
মাসের শেষ রবিবারে অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর (weather update)। আজ, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিন ধরে চলতে থাকা স্বস্তির বৃষ্টির প্রভাবে আজ রোদের তাপ কমবে। তবে কিছু কিছু জায়গায় আকাশের থাকবে মুখ ভার।

দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সূত্রের খবর, আজ বিকেল বা সন্ধ্যার দিকে কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভবনা থাকবে। পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ থাকবে না। তবে বিকেলের দিকে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা:
উত্তরবঙ্গের জেলাগুলোতে চলবে বৃষ্টির দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে আজ বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাহাড়ে বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ বেশ কিছুটা নিম্নমুখী থাকবে।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় দুপুরের পর থেকে অস্বস্তি বাড়তে পারে। বিকেল বা সন্ধ্যার পর আবহাওয়া বেশ আরামদায়ক হতে পারে।

