Clash In Italy Review 2026
Bengal Liberty, ১ জুন ২০২৬ :ইতালির তুরিন শহরে অনুষ্ঠিত হলো ক্ল্যাশ ইন ইতালির ঐতিহাসিক শো এটি ক্ল্যাশ সিরিজের চতুর্থ শো।(Clash In Italy Review 2026) একটি দুর্দান্ত রাজকীয় আন্দাজে প্রত্যেকটি ম্যাচ অনুষ্টিত হয়েছে। চারটি চ্যাম্পিয়নশিপ ম্যাচ সঙ্গে একটি বহুপ্রতিক্ষিত রেম্যাচের সঙ্গেই দর্শকদের মধ্যে চরম উন্মাদনা লক্ষ করা গেছে। এক কোথায় ক্ল্যাশ ইন ইতালির ইভেন্ট এই বছরের
রেসলম্যানিয়া ৪২ এর থেকেও ভালো হয়েছে আর সব মহল থেকেই ইতিবাচক সারাই মিলছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক কে করলো বাজিমাত আর কে চ্যাম্পিয়ন হয়ে এলো আবার চ্যাম্পিয়ন হয়েই বেরোলো।
আরো পড়ুন:- BJP Oath Ceremony: গঠিত হল পূর্ণাঙ্গ মন্ত্রিসভা! শপথ নিলেন ৩৫ জন মন্ত্রী
কোডির জয় (Clash In Italy Review 2026)
প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন কোডি রোডস ও রিং জেনারেল গুন্থার। ১১ মিনিটের ম্যাচে খুব একটা প্রত্যাশা পড়ুন করতে পারেনি বিতর্কিত ভাবেই কোডি গুন্থার কে হারায় এর পরেও এদের মধ্যে রিম্যাচ হবে তা প্রায় নিশ্চিত।

রিয়া রিপলি বিজয়ী :(Clash In Italy Review 2026)
দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিলো ডাব্লিউডাব্লিউই ওমেন্স চ্যাম্পিয়ন রিয়া রিপলি ও প্রাক্তন চ্যাম্পিয়ন জেড কারগিল। প্রথম ম্যাচের থেকে দ্বিতীয় ম্যাচে অনেক বেশি লড়াই দেখা গেছে। শার্লট ফ্লেয়ারের সাহায্যে রিয়া বিজয়ী হয়।
ব্রক থালা ফর এ রিসন (Clash In Italy Review 2026)
বহুপ্রতিক্ষিত রিম্যাচের জন্য সবাই মুকিয়ে ছিল রেসলম্যানিয়া ৪২ তে ওবা ফেমি ব্রক লেসনার কে হারায় তারপরেই আচমকা অবসরের সিদ্ধান্তের জন্য ওরেস্টলিং দুনিয়া চমকে যায়। কিন্তু হঠাৎ করেই র তে লেসনার এসে ওবা কে এফ – ফাইভ দেয়। তাই এই ম্যাচ কে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে ছিল। ঠিক ধোনির স্টাইলেই ব্রক লেসনার সাতটি এফ – ফাইভ দিয়ে ওবা ফেমি কে দারুন একটি ম্যাচে জয়লাভ করে।

অবশেষে সোল রুকা হলো চ্যাম্পিয়ন (Clash In Italy Review 2026)
সোল রুকা কিংবদন্তী রেসলার বেকি লিঞ্চ কে সহজেই হারিয়ে হয়ে গেলো নতুন ডাব্লিউডাব্লিউই ইন্টার – কন্টিনিন্টাল ওমেন্স চ্যাম্পিয়ন আর প্রথম কৃষাঙ্গ রেসলার হিসেবে এই শিরোপা তাঁর মাথায় উঠলো যা সত্যি এক ঐতিহাসিক মুহূর্তে তৈরী করেছে।
রোমান এখনো চ্যাম্পিয়ন (Clash In Italy Review 2026)
এবার আশা যাক শো – এর মেইন ইভেন্টের উপর ভাই বনাম ভাইয়ের লড়াইয়ের জন্য সবাই একেবারে মুকিয়ে ছিল। ২৭ মিনিটের দুর্দান্ত ম্যাচে রোমান রেইন্স যোদ্ধা জ্যাকব ফাতু কে পিন করে ট্রাইবাল কম্বাট ম্যাচে জিতে নেই। ম্যাচের পর ডাব্লিউডাব্লিউই দুই স্তম্ভ রোমান রেইন্স ও কোডি রোডস মুখোমুখি হয় এর মানে কি পরের শো নাইট অফ চ্যাম্পিয়ন্স রোমান ও কোডির মধ্যে ম্যাচ হবে? এই প্রশ্ন কে দিয়েই শেষ হলো ক্ল্যাশ ইন ইতালির রাজকীয় ইভেন্ট।


