EC Set to meeting
Bengal Liberty: আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য রাজ্যে থাকা সব নোডেল এজেন্সিগুলোর কার্যক্রম কাজ শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে রাজ্যের ২২ টি এজেন্সিকে লিখিতভাবে জানানো হয়েছে বলে খবর। আগামী ৩০ শে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট ২২ টি এজেন্সিকে সবিস্তারে রিপোর্ট জমার নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের।

কমিশন সূত্রের খবর (west bengal election update)
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের সময় কোন প্রক্রিয়ায় কাজ করবে এই ২২ টি এজেন্সি, তার একটি তালিকা তৈরি করে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। পাশাপাশি এই ২২ টি এজেন্সির নোডাল অফিসার কে থাকবেন সে বিষয়েও সবিস্তারে তথ্য দিয়ে জানাতে হবে আগামী 30 শে অক্টোবরের মধ্যে। এরপরই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের পক্ষ থেকে সবকিছু খুঁটিনাটি বিচার করে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক করে তাঁদের কাজের পরিধি তৈরি করে দেবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। অর্থাৎ রাজ্যে এস আই আর শুরু হওয়ার আগেই আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের কার্যক্রম শুরু হয়ে গেল।
কবে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে কমিশন (west bengal election update)
আগামী ৭ই অক্টোবরের পর থেকে নির্বাচন কমিশন যে কোনদিন আসন্ন বিধানসভা নির্বাচনের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে।সেক্ষেত্রে নির্বাচন কমিশনের নিয়ম ও আইন অনুযায়ী কোন বাধা থাকবে না। তবে নির্বাচন কমিশন চাইছে আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে এস আই আর(SIR) এর কাজ সম্পন্ন করতে। তবে যেভাবে আসন্ন বিধানসভা নির্বাচনের কাজ শুরু করে দিল নির্বাচন কমিশন সে ক্ষেত্রে সকলেই মনে করছেন আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে এবার রাজ্যে আরো কড়া পদক্ষেপের পথে হাঁটতে চলেছে নির্বাচন কমিশন। এখন দেখার, যদি এখন থেকেই রাজ্যে থাকা এই নোডাল এজেন্সিগুলো কাজ শুরু করে দেয় তাহলে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হওয়ার পর কোন পর্যায়ে গিয়ে পৌঁছাবে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি।
