Ashwini Vaishnaw
Bengal Liberty, ৬ জুন :
রেলের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল রাজ্যের মানুষ, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে শুভেন্দু অধিকারীর বহু প্রতীক্ষিত বৈঠক অবশেষে ফলপ্রসূ হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী। এবার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল সর্বত্রই থাকবে রেলের উন্নয়ন, আশ্বাস শুভেন্দু অধিকারীর। বৈঠক শেষে রাজ্য বাসীর জন্য ডালি সাজিয়ে দিলেন তিনি। এদিন নবান্নে থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ১ লক্ষ কোটি টাকার বেশি কাজ হবে পশ্চিমবঙ্গ রেলে। তার মধ্যে থাকবে, ৫৩৮ টি আন্ডারপাস উড়ালপুল। তার পাশাপশি তিনি আরও জানান, রাজ্যে ১০২ টি অমৃত ভারত স্টেশন হবে (CM Suvendu Adhikari)।

এতদিন কেন থমকে ছিল কাজ? (CM Suvendu Adhikari)
পূর্বতন সরকারকে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেন, রেলের উন্নয়ন না হওয়ার প্রধান কারণ-কেন্দ্রের সঙ্গে যুদ্ধ যুদ্ধ ভাব ছিল গত রাজ্য সরকারের। সেই কারণেই রেলের উন্নয়ন থেকে বঞ্চিত ছিল রাজ্যের মানুষ। তবে কেন্দ্র কোনোদিন বাংলাকে রেলের কাজ থেকে বঞ্চিত করেনি। কিন্তু তাও কাজ থমকে থাকার প্রধান কান্ডারী পূর্বতন সরকারই। তিনি আরও জানান, রেল বাজেটে মোদি দিয়েছেন ১৪,২০৫ কোটি টাকা।

উল্লেখ্য, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কলকাতা সফরে এলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শনিবার সকালে দমদম বিমানবন্দরে পৌঁছে মেট্রোয় চড়ে নোয়াপাড়ার উদ্দেশ্যে রওনা দেন রেলমন্ত্রী। যাত্রাপথে মেট্রো কর্মী ও সাধারণ যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শও শোনেন।কলকাতার পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে তোলার আশ্বাস দিয়ে অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেন, আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে শহরে ৬০টি নিউ জেনারেশন মেট্রো রেক আনা হবে। তাঁর কথায়, এর ফলে পরিষেবা আরও উন্নত হবে এবং যাত্রীদের যাতায়াত অনেক বেশি স্বাচ্ছন্দ্যময় হবে।

