Kolkata Police promotion
Bengal Liberty: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুলিশ প্রশাসনে শুরু হলো বড়সড় রদবদল। নবান্নের স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের (পুলিশ সার্ভিস সেল) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে কলকাতা পুলিশের ৫ জন শীর্ষ কর্তার বদলি ও পদোন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই রদবদলের নেপথ্যে উঠে আসছে এক অন্য রাজনৈতিক সমীকরণ।
ওয়াকিবহাল মহলের মতে, বিগত তৃণমূল সরকারের আমলে যে সৎ ও দক্ষ পুলিশ অফিসারদের কার্যত কোনঠাসা করে রাখা হয়েছিল, বর্তমান বিজেপি তথা শুভেন্দু সরকারের জমানায় তাঁদের যোগ্যতার প্রকৃত মূল্যায়ন শুরু হয়েছে। তোষামোদের রাজনীতি ঝেড়ে ফেলে এবার মেরুদণ্ড সোজা রাখা অফিসারদের তাঁদের প্রাপ্য সম্মান দিয়ে বড় পদে ফিরিয়ে আনা হচ্ছে।

২০১২ সালের এপ্রিল মাসে তৎকালীন তৃণমূল সরকারের জমানায় পার্ক স্ট্রিট কাণ্ডকে ‘সাজানো ঘটনা’ বলে মেনে নিতে অস্বীকার করায় রাতারাতি বদলি করা হয়েছিল তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনকে। আগের সরকারের সেই ‘শাস্তি’ ও তোষামোদের রাজনীতির অবসান ঘটিয়ে নতুন সরকারের আমলে এখন সৎ অফিসাররা মেরুদণ্ড সোজা রেখে কাজ করার এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি পাওয়ার ভরসা পাচ্ছেন।
কলকাতা পুলিশে বদলি ও পদোন্নতির সম্পূর্ণ তালিকা (Kolkata Police promotion)
নতুন সরকারের এই সংস্কারের অংশ হিসেবে যে ৫ জন শীর্ষ কর্তাকে নতুন দায়িত্ব ও পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁরা হলেন,
শ্রী তন্ময় উপাধ্যায়: ট্রাফিক বিভাগের ডিসি (III) পদ থেকে তাঁকে ট্রাফিক বিভাগেরই ডিসি (II) পদে বদলি করা হয়েছে।
শ্রী রাজেশ রজক: ট্রাফিক বিভাগের ডিসি (IV) পদ থেকে বদলি করে তাঁকে কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ডিসি (III) করা হয়েছে।
শ্রী সমীর কুমার পাঁজা: ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার (AC) পদ থেকে বড় পদোন্নতি দিয়ে তাঁকে ট্রাফিক বিভাগের ডিসি (III) করা হয়েছে।
শ্রী প্রদীপ খাড়া: পিটিএস (PTS)-এর অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে পদোন্নতি পেয়ে তিনি কলকাতা আর্মড পুলিশের (KAP) ৭ম ব্যাটালিয়নের ডিসি হয়েছেন।
শ্রী বিভাস কুমার মণ্ডল: ট্রাফিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদ থেকে পদোন্নতি দিয়ে তাঁকে ট্রাফিক বিভাগের ডিসি (IV) করা হয়েছে।

সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই অফিসারদের পে-ম্যাট্রিক্স লেভেল ১৭ অনুযায়ী উচ্চতর বেতন কাঠামোয় এই দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ মহলের মতে, এই সিদ্ধান্তের ফলে নিচুতলার পুলিশ কর্মীদের মধ্যেও খুশির হাওয়া।

