WWE Raw Review
Bengal Liberty, ৯ জুন ২০২৬ : আজকের Raw (র) ফ্রান্সের প্যারিসের অ্যাকর এরিনায় অনুষ্ঠিত হয়েছিল।(WWE Raw Review) শো-এর শুরুতেই নাইজেরিয়ান জায়ান্ট ওবা ফেমি রিংয়ে আসেন। একটিমাত্র কথা বলেই তিনি চলে যান— “জন্মেছি জেতার জন্য।” আগামী সপ্তাহে ডমিনিকের সঙ্গে ম্যাচ হওয়ার আগে ওবা ফেমিকে যথেষ্ট আত্মবিশ্বাসী দেখাচ্ছে।
আরো পড়ুন:- Indranil Sen : মা দুর্গাকে নিয়ে তোলাবাজি! অভিযুক্ত সস্ত্রীক প্রাক্তন মন্ত্রী
রে বনাম পেন্টা(WWE Raw Review)
৫১ বছর বয়সেও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন পেন্টার বিরুদ্ধে এক দুর্দান্ত ও রাজকীয় লড়াইয়ের সাক্ষী রইলেন ফ্রান্সের দর্শকেরা। শেষ পর্যন্ত পেন্টা তাঁর সিগনেচার মুভ ‘মেক্সিকান ড্রাইভার’ দিয়ে জয়ী হন। ম্যাচের পর দুই রেসলারের মধ্যে সৌজন্য বিনিময় হলেও, ঠিক তারপরেই জায়ান্ট রুসেভ এসে তাঁদের ওপর আক্রমণ চালান। শেষ মুহূর্তে তাঁদের বাঁচাতে রিংয়ে আসেন ড্রাগন লি ও চ্যাড গ্যাবল।
অন্যদিকে, উইমেনস ডিভিশনে চ্যাম্পিয়ন সল রুকা, লায়রাকে হারিয়ে নিজের চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে সক্ষম হয়েছেন।


চতুর্মুখী লড়াই(WWE Raw Review)
শো-এর মেইন ইভেন্টে সেথ রলিন্স বনাম রিকোশে বনাম টালা বনাম জেভনের মধ্যে একটি দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হয়। ব্রন ব্রেকারের মারাত্মক ‘Spear’ মুভের কারণে জেতা ম্যাচ হাতছাড়া হয় রলিন্সের। সবাইকে অবাক করে দিয়ে তরুণ তুর্কি জেভন ইভান্স ‘কিং অফ দ্য রিং’ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যান।
নয়া যুগের সূচনা(WWE Raw Review)
শো শেষ হওয়ার পরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে, আগামী ৬ সেপ্টেম্বর, শনিবার নিউ অরলিন্স শহর থেকে অনুষ্ঠিত হবে “মানি ইন দ্য ব্যাংক” PLE (Premium Live Event)।
আগে WWE-র সাবেক প্রধান ভিন্স ম্যাকম্যান সাধারণত মে কিংবা জুন মাসে ‘মানি ইন দ্য ব্যাংক’ আয়োজন করতেন। কিন্তু বর্তমানে ট্রিপল এইচ (পল মাইকেল লেভেসকিউ) কোম্পানির ক্রিয়েটিভ হেড ও প্রধান পরিচালনাকারী হওয়ার পর এই ব্যতিক্রমী সিদ্ধান্তটি নিয়েছেন।

এখন দেখার বিষয়, ট্রিপল এইচ-এর এই নতুন যুগেও কি দর্শকেরা আগের মতোই WWE-র প্রতি আকর্ষিত থাকবেন, নাকি সময়ের সঙ্গে সঙ্গে জনপ্রিয়তায় কোনো পরিবর্তন আসবে? সেটাই এখন আসল প্রশ্ন।


