Jahangir Khan
Bengal Liberty :
জাহাঙ্গির খানের ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করল ডায়মন্ড হারবার আদালত (Jahangir Khan)। ভারত-নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ। নেপাল সীমান্ত ধরে স্বপরিবারে পালানোর চেষ্টায় ছিল পুষ্পা। সোমবার দুপুর আড়াইটা নাগাদ উত্তরবঙ্গের পানিটাকি বাজার থেকে রাজ্য পুলিশের এসটিএফ এবং দার্জিলিং পুলিশের যৌথ দল গ্রেফতার করে। ফলতার প্রাক্তন তৃণমূল নেতা তথা বিধানসভা নির্বাচনের প্রার্থী জাহাঙ্গিরের বিরুদ্ধে প্রায় ৭ থেকে ১২টি ফৌজদারি মামলা রয়েছে। নির্বাচনের হারের পর গ্রেফতারির ভয়ে গা ঢাকা দিয়েছিল অভিষেক ঘনিষ্ঠ এই তৃণমুল নেতা। মঙ্গলবার পুষ্পাকে ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হয়। বিচারক ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছেন।

মঙ্গলবার কড়া পুলিশি পাহারায় অভিযুক্তকে আনা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় , ডায়মন্ড হারবার ক্রিমিনাল কোর্টের বার অ্যাসোসিয়েসনের তরফ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গিরের পাশে নেই কোন আইনজীবী। মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে নতুন করে বিতর্ক।
বিস্তারিত আসছে …

