Abhishek Banerjee
Bengal Liberty: সাড়ে পাঁচ ঘণ্টা পর ভবানীভবন থেকে বেরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে আগামী ১৪ তারিখ, রবিবার ফের তলব তৃণমুল সেকেন্ড ইন কমান্ডকে। বিধানসভার সই জালিয়াতি মামলায় ফের হাজিরা দিতে হবে অভিষেককে। তিনবার হাজিরা এড়ানোর পর অবশেষে CID এর প্রশ্নের মুখে জর্জরিত তৃণমূলের অভিষেক।

অভিষেককে ফের তলব সিআইডির (Abhishek Banerjee)
বৃহস্পতিবার বিকেল ৫টা বেজে ৪৯ নাগাদ সিআইডির দফতরে পৌছান অভিষেক। একটানা পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ চলে। এরপর রাত ১১টা ৩০ মিনিট নাগাদ ভবানীভবন থেকে বেরিয়ে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যারে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। আগামী রবিবার, ১৪ জুন, দুপুর ১২টা নাগাদ ফের ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, অভিষেকের কিছু প্রশ্নের জবাবে অসন্তুষ্ট সিআইডি আধিকারিকরা। পাশাপাশি। ১৫ জুন, সোমবার, নিয়োগ দুর্নীতি মামলায় ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া আছে তৃনমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। তবে, রবিবার গোয়েন্দা বিভাগের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় সঠিক ভাবে সহযোগিতা করে কিনা সেটাই দেখার।


