Bengal Liberty:
ফলতার প্রাক্তন তৃণমূল বিধায়ক “পুষ্পা” জাহাঙ্গীরকে গতকাল হাফপ্যান্ট পরিয়ে ঘোরানোর ঘটনা রাজ্যজুড়ে ব্যাপক চর্চার বিষয়বিস্তু হয়ে দাঁড়িয়েছিল। এবার সেই ঘটনার পুনরাবৃত্তি হল নন্দীগ্রামে। গত রবিবার রাতে গ্রেপ্তার হওয়া নন্দীগ্রাম কালীচরণপুরের তৃণমূল নেতা আব্দুল আলিম আলরাজী কে হাফ প্যান্ট পরা অবস্থায় ঘোরানোহল ওই এলাকায়। উলেখ্য আব্দুল আলীম আল রাজীর বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে।

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনসা বাজারে বিজেপি কর্মী, রথিবালা আড়ি হত্যাকাণ্ডে নাম রয়েছে এই তৃণমূল নেতার। এছাড়াও ২০২২ এ কার্ড ব্যাংক নির্বাচনে নন্দীগ্রামের কাঞ্চন নগর হাই স্কুলে বোমাবাজির ঘটনায় এনআইএ মামলাতেও নাম রয়েছে আব্দুল আলিম আলরাজির। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিরোধী দলের নেতাকর্মীদের মারধরের ঘটনায় একাধিক মামলায় নাম রয়েছে এই তৃণমূল নেতার। পুলিশের খাতায় দীর্ঘদিন থেকে তিনি ফেরার ছিলেন। শেষমেষ গত রবিবার রাতে নন্দীগ্রাম থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। গত সোমবার হলদিয়া মহকুমা হাসপাতালে তোলা হলে বিচারপতি অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। পুলিশি হেফাজতে থেকেই তদন্তের সার্থে তাকে বিভিন্ন এলাকায় নিয়ে যায় পুলিশ।


