SSKM
Bengal liberty: উত্তাল এসএসকেএম! রাজ্যে লাগাতার ঘটমান নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের!
ভাইফোঁটার দিন রাজ্যের সরকারি হাসপাতালে আবারও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে। এরপর থেকেই রাজ্যের সরকারি হাসপাতালগুলির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই অবহে শুক্রবার ঘটনাস্থল অর্থাৎ এসএসকেমে বিক্ষোভ প্রদর্শন করল কংগ্রেস। তাদের অভিযোগ, রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা শিকেয়। একইসঙ্গে, কেন রাজ্যের এক নম্বর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নাবালিকার সঙ্গে যৌন নির্যাতনের মতো ঘটনা ঘটল? এই প্রশ্নের উত্তরও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে তাঁরা।

আগামীতে বৃহত্তর আন্দোলনের আহ্বান কংগ্রেসের?(congress protest)
এ ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ দিয়ে কংগ্রেস মুখপাত্র সৌম আইচ বলেন, যারা রক্ষক তাঁরাই ভক্ষক। তাঁর আরও সংযোজন, রাজ্যের পুলিশ মন্ত্রী হাত গুটিয়ে বসে আছেন। যাদের সুরক্ষা দেওয়ার কথা তারা উধাও। আগামী দিনে কংগ্রেসের বৃহত্তর আন্দোলনের ডাক দিতে পারে বলেও জানান তিনি।
