Suvendu Adhikari
Bengal Liberty: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘রক্ষাকবচ’ তুলে নিল হাইকোর্ট। ২০২১ সাল থেকে যে রক্ষাকবচ পাচ্ছিলেন তিনি। আজ তা কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত প্রত্যাহার করে নিলেন। অর্থাৎ, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নতুন করে এফআইআর দায়েরের ক্ষেত্রে আর কোনও বাধা থাকছে না। আদালতের কোনও অনুমতিও নিতে হবে না।
তবে, মোট ১৬টি মামলার মধ্যে ১৫টি পুরনো এফআইআরের প্রেক্ষিতে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও নতুন পদক্ষেপ করা যাবে না বলেই জানিয়েছেন বিচারপতি সেনগুপ্ত।

বিরোধী দলনেতার অফিস সূত্রে খবর,(subhendu adhikari)
আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিকল্প পথের সন্ধানে শুভেন্দু অধিকারী। প্রয়োজনের তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চ অথবা, একেবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন।
বিরোধীদের আশঙ্কা, এবার শুভেন্দু অধিকারীর ওপর প্রতিহিংসা চরিতার্থ করতে তাঁর বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হবে। ভোটের আগে কাজ করতে দেবে না।

