khogen murmu
Bengal Liberty: অসুস্থ খগেনকে ভাইফোঁটা দিলেন বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
বিপর্যস্ত উত্তরবঙ্গের দুর্গতদের পাশে দাঁড়াতে মালদহ উত্তরের বিধায়ক খগেন মুর্মু পৌঁছে গিয়েছিলেন নাগরাকাটায়। তখনই একদল দুষ্কৃতী তাঁর গাড়ির ওপর হামলা চালায়। সেইসময় খগেনের দিকে লক্ষ্য করে ইট পাথর ছুঁড়ে মারে হামলাকারীরা। গুরুতুর জখম হন বিধয়ক। সেই থেকে তাঁর ঠাই হাসপাতালে। চোখের তলার নীচের হাড়-এ চিড় ধরেছে। অস্ত্রোপচার করার প্রয়োজনীয়তা রয়েছে কি-না সেদিকে নজর রাখতে চিকিৎসারা তাঁকে এখনও হাসপাতালে ভর্তি রেখেছে।

ভাইয়ের মঙ্গল কামনা বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর (khogen murmu)
কিন্তু হাসপাতালে ভর্তি বলে কি ভাইফোঁটা বাদ যাবে! অসুস্থ ভাইয়ের মঙ্গল ও দ্রুত আরোগ্য কামনা করে ভাইফোঁটা দিতে হাসপাতালে পৌঁছে গেলেন ইংলিশবাজারের বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী।
