West Bengal SIR
Bengal Liberty: SIR প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের দুদিন ব্যাপী সম্মেলন শেষ। বৈঠকে সিইওদের এসআইআর প্রক্রিয়ার চূড়ান্ত প্রস্তুতি শেষ করার নির্দেশ দিল কমিশন।

বৈঠকে আজকের আলোচনার বিষয় ছিল:(SIR UPDATE)
এসআই প্রস্তুতি নিয়ে সমস্ত রাজ্যের সিইও দের কী কী সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? আজকের বৈঠকে সেটাই মূলত আলোচনার বিষয় ছিল।
পশ্চিমবঙ্গসহ নির্বাচনমুখী আরও ৩ রাজ্যের সঙ্গে একান্তে বৈঠক কমিশনের
নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোটার তালিকার ম্যাপিং ও ম্যাচিং মূল্যায়ন করার কাজ হল দ্বিতীয় দফার এই বৈঠকে।এছাড়াও আসাম, তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা এবং পশ্চিমবঙ্গ এই চার নির্বাচনমুখী রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সঙ্গেও একান্তে বৈঠক করেছে কমিশন।
প্রসঙ্গত, এই সম্মেলনটি ২০২৫-এর ১০ সেপ্টেম্বরে অনুষ্ঠিত SIR প্রস্তুতি সম্মেলনের ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে।

