Lionel Messi
Bengal Liberty
বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে(Lionel Messi) পরপর দু’বার বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থেকে গেল আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির। চরম হতাশার মাঝে, ফেরান তোরেসের একমাত্র গোলেই ১৬ বছর পর আবার বিশ্বকাপের ট্রফি উঁচিয়ে ধরল ‘লা রোজা’রা।চোখের জলে রানার্স-আপ পদক গ্রহণ করার সময় লিওনেল মেসির সেই বেদনার্ত দৃশ্য কোটি কোটি সমর্থকের মন ভেঙে দিয়েছে। তবে ম্যাচ শেষের পরেও বিতর্কের অন্ত নেই।
বিশ্বকাপজয়ী দল স্পেনকে নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়েও বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিওনেল মেসি ও তাঁর সম্ভাব্য অবসর। আবারও কি দেশের হয়ে নীল-সাদা জার্সিতে মাঠ মাতাতে দেখা যাবে ‘এলএম ১০’-কে? এ নিয়েই এখন ফুটবল বিশ্বে জোর জল্পনা।

অবসরের বিষয়টি নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে(Lionel Messi)
“আরও অন্তত মাসকয়েক জাতীয় দলের জার্সিতে খেলা চালিয়ে যেতে পারেন মেসি। মূলত বিশ্বকাপের পর আর্জেন্টিনার একাধিক তারকা খেলোয়াড় অবসরের ইঙ্গিত দিয়েছেন। সেই তালিকায় নতুন সংযোজন নিকোলাস ওটামেন্ডি—যিনি বৃহস্পতিবারই তাঁর অবসরের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন।

এমনকি দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনিও জানিয়ে দিয়েছেন যে, আগামী ডিসেম্বরের পর তিনি আর দায়িত্বে থাকতে চান না। এতে স্বাভাবিকভাবেই হঠাৎ এক অনিশ্চয়তার মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনা দল। মেসি চাইছেন, অন্তত দলের এই ‘ট্রানজিশন’ বা রূপান্তরের সময়টায় পাশে থাকতে—যাতে তরুণ ফুটবলাররা জাতীয় দলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পান এবং দলের খেলার মানও বজায় থাকে।”
আবারও কি আর্জেন্টিনার জার্সিতে এলএম ১০(Lionel Messi)
সূত্রের খবর, লিওনেল মেসিকে দেশের হয়ে হয়তো আরও দু-একটি ম্যাচে খেলতে দেখা যেতে পারে। তবে বড় বা গুরুত্বপূর্ণ কোনো প্রতিযোগিতায় আর তাঁর পায়ের জাদু দেখা যাবে না। খুব শীঘ্রই তিনি হয়তো নিজের আন্তর্জাতিক অবসরের ঘোষণা দেবেন, কেবল উপযুক্ত সময়ের অপেক্ষা করছেন। শেষ পর্যন্ত মেসিকে আবার আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে কি না, তা নিয়ে ফুটবলপ্রেমীদের টানাপোড়েন ও কৌতূহল তুঙ্গে। এখন দেখার, ফুটবলের এই জাদুকর শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেন।


