Bengal Liberty:
নিট (NEET) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ ভবন। লোকসভার অধিবেশন শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই বিরোধী সাংসদরা ওয়েলে নেমে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। লাগাতার হইচই ও হট্টগোলের জেরে অধিবেশন পরিচালনা করা অসম্ভব হয়ে পড়ায় স্পিকার লোকসভার কাজ সোমবার পর্যন্ত মুলতুবি ঘোষণা করেন।

অন্যদিকে, নিট প্রশ্নপত্র ফাঁস এবং তা ঘিরে দেশজুড়ে ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে সরকারকে বিঁধেছেন বিরোধী সদস্যরা। তাঁদের দাবি, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। এই ঘটনার দায় স্বীকার করে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানান তাঁরা।
নিট প্রশ্নফাঁস কাণ্ডে সংসদের ভেতরে-বাইরে তীব্র বিক্ষোভ Neet Paper Leak
সংসদের বাইরে ‘মকরদ্বার’-এর সামনে ‘ইন্ডিয়া’ (INDIA) জোটের সাংসদরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ প্রদর্শন করেন। একই সময়ে দিল্লির যন্তর মন্তরেও ছাত্র সংগঠন ও বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন আরও জোরদার হয়। আন্দোলনকারীদের অভিযোগ, পুরো পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা নিয়েই বড় ধরনের প্রশ্ন উঠে গেছে; তাই দোষীদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিতে হবে।

আলোচনায় প্রস্তুত কেন্দ্র Neet Paper Leak
তবে সরকারের পক্ষ থেকে সংসদীয় বিষয়কমন্ত্রী কিরেন রিজিজু জানান, নিট ইস্যুতে সংসদের নিয়ম মেনে আলোচনা করতে কেন্দ্র সম্পূর্ণ প্রস্তুত। তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত চলছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। যদিও সরকারের এই আশ্বাসে সন্তুষ্ট হননি বিরোধীরা। তাঁদের অভিযোগ, সরকার রাজনৈতিক দায় এড়ানোর চেষ্টা করছে।
Neet Paper Leak

এদিকে এনডিএ (NDA) সাংসদরাও পাল্টা বিক্ষোভ দেখিয়ে সংসদ সচল রাখার দাবি জানান। তাঁদের বক্তব্য, জনস্বার্থমুখী গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আলোচনা বন্ধ রেখে বিরোধীরা ইচ্ছাকৃতভাবে সংসদের কাজকর্ম ব্যাহত করছেন।
আরও পড়ুনঃ সেবাশ্রয় শিবির ঘিরে অভিযোগ বিধানসভায় : মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি বিজেপি বিধায়কের

