Cristiano Ronaldo
Bengal Liberty, ২৩ জুন ২০২৬ : ডিআর কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক(Cristiano Ronaldo) পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছিল। এরপরই প্রশ্ন উঠেছিল, উজবেকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রথম একাদশে রাখা হবে কি না। তবে ফের সিআর সেভেনের (CR7) ওপর ভরসা রেখে কোচ রবের্তো মার্তিনেস তাঁকে প্রথম একাদশেই রাখলেন। গতকাল লিওনেল মেসির রাজকীয় পারফরম্যান্সের পর আজ ক্রিশ্চিয়ানো রোনালদো সমালোচকদের কড়া জবাব দিতে পারবেন কি না, সেদিকেই নজর ফুটবলপ্রেমীদের।

পর্তুগালের প্রথম একাদশ (৪-২-৩-১)(Cristiano Ronaldo)
গোলরক্ষক: দিওগো কোস্তা ডিফেন্ডার: জোয়াও কানসেলো, রুবেন দিয়াস, রেনাতো ভেইগা, নুনো মেন্দেস
ডিফেন্সিভ মিডফিল্ডার: জোয়াও নেভেস, ভিটিনহা
অ্যাটাকিং মিডফিল্ডার: পেদ্রো নেতো, ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ফেলিক্স
ফরওয়ার্ড (স্ট্রাইকার): ক্রিশ্চিয়ানো রোনালদো
উজবেকিস্তানের প্রথম একাদশ (৩-৪-২-১)(Cristiano Ronaldo)
গোলরক্ষক: আব্দুভোহিদ নেমাতভ
ডিফেন্ডার: আব্দুকোদির খুসানভ, আব্দুল্লা আব্দুল্লায়েভ, রুস্তমজন আশুরমাতভ
মিডফিল্ডার: বেখরুজ কারিমভ, ওদিলজন হামরোবেকভ, ওতাবেক শুকুরভ, শেরজোদ নসরুল্লায়েভ
অ্যাটাকিং মিডফিল্ডার: আব্বোসবেক ফয়জুল্লায়েভ, আজিজ গনিয়েভ
ফরওয়ার্ড: এলদর শোমুরোদভ

আন্তর্জাতিক ফুটবল তথা বিশ্বকাপের মঞ্চে এই প্রথমবার মুখোমুখি হচ্ছে পর্তুগাল ও উজবেকিস্তান। দুই দলই তাদের প্রথম ম্যাচে আশানুরূপ ফল না পেয়ে আজ মাঠে নামছে। এখন দেখার, শেষ পর্যন্ত কোন দল জয়ের হাসি হাসে; আর তার সঙ্গে ক্রিশ্চিয়ানো রোনালদো কোনো চমক দেখাতে পারেন কি না!


