Dudhia Footbridge
Bengal Liberty, ২৩ জুন ২০২৬ : উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ(Dudhia Footbridge) যোগাযোগ ব্যবস্থা ফের সচল করতে এগিয়ে এল ভারতীয় সেনার ত্রিশক্তি কোর। জেলা প্রশাসনের আবেদনে সাড়া দিয়ে দুধিয়ায় বালাসন নদীর উপর ৩৪ মিটার দীর্ঘ একটি ফুটব্রিজ তৈরি করেছে সেনা। এর ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগ ফের চালু হল, পাশাপাশি পশুপতি ফাটক-সহ সীমান্তগামী রুটে যাতায়াতও অনেকটাই সহজ হবে।

ভারতীয় আর্মির জয় জয় কার(Dudhia Footbridge)
প্রসঙ্গত, টানা ভারী বৃষ্টিতে বালাসনের উপর থাকা আগের সেতুটি ভেসে যাওয়ায় কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে ওই এলাকা। সমস্যায় পড়েন স্থানীয় বাসিন্দা, নিত্যযাত্রী থেকে পর্যটক, সকলেই। সেই পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ করে সেনা তৈরি করেছে এই অস্থায়ী ফুটব্রিজ।


সেনা সূত্রে জানা গিয়েছে, আপাতত এই সেতু দিয়ে নিরাপদে পায়ে হেঁটে নদী পারাপার করা যাবে। তবে এখানেই শেষ নয়— জেলা প্রশাসনের একই আবেদনের ভিত্তিতে খুব শীঘ্রই একটি বড় বেইলি ব্রিজ তৈরির কাজও শুরু করবে সেনা, যাতে ভবিষ্যতে যানবাহন চলাচলও সম্ভব হয়।
সাধারণ মানুষের স্বস্তি(Dudhia Footbridge)
এতে শুধু সাধারণ মানুষের যাতায়াতই নয়, পর্যটন শিল্পও ফের গতি পাবে, যা এই এলাকার বহু মানুষের জীবিকার সঙ্গে জড়িত। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, সেতুটি নির্মাণের সময় নিরাপত্তা ও স্থায়িত্বের দিকে বিশেষ নজর রাখা হয়েছে।যাতে সাধারণ মানুষ নিশ্চিন্তে এই সেতু ব্যবহার করতে পারেন, তার জন্য প্রয়োজনীয় সমস্ত সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই গুরুত্বপূর্ণ যোগাযোগ পুনরুদ্ধার হওয়ায় সাধারণ মানুষের দৈনন্দিন যাতায়াত সহজ হবে, পর্যটনও ধীরে ধীরে স্বাভাবিক হবে। স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত এই উদ্যোগ বড় স্বস্তি দেবে।


