APAI-WB
Bengal Liberty: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বা স্নাতকোত্তর পরীক্ষার পর সঠিক শিক্ষাপ্রতিষ্ঠান ও কোর্স নির্বাচন নিয়ে দুশ্চিন্তায় থাকা ছাত্রছাত্রীদের জন্য বড় সুযোগ নিয়ে আজ, ২৭ জুন, শিলিগুড়ির ‘কোর্টইয়ার্ড বাই ম্যারিয়ট’-এ শুরু হলো ‘APAI-WB Pre Counselling & Education Fair 2026’।

মেলায় কী কী সুবিধা রয়েছে? (APAI-WB)
এই মেলায় প্রায় ৩৫টি নামী কলেজ ও বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করছে, যারা নতুন শিক্ষানীতি মেনে অত্যাধুনিক সব কোর্স পরিচালনা করছে।এক ছাদের তলায় দেশের ও রাজ্যের বিভিন্ন নামী শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনার সুযোগ থাকছে শিক্ষার্থীদের জন্য।ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, ম্যানেজমেন্ট ও অ্যাপ্লায়েড সায়েন্সের মতো বিষয়গুলিতে ক্যারিয়ার গড়ার ব্যাপারে অভিজ্ঞ মেন্টরদের থেকে ফ্রি প্রি-কাউন্সেলিং ও ক্যারিয়ার গাইডেন্স নেওয়ার সুযোগ থাকছে।

মেলা সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য (APAI-WB)
প্রতিদিনের মতো আজও মেলা চলবে সকাল ১১:০০ টা থেকে সন্ধ্যা ৭:০০ টা পর্যন্ত।মেলার মূল থিম হলো— ‘Silicon Bengal – From Bengal Classrooms to Global Tech Firms’, যার মাধ্যমে শিক্ষার পাশাপাশি কর্মসংস্থান ও ভবিষ্যৎ শিল্পক্ষেত্রের সম্ভাবনা সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হবে।
JIS Group, Techno India, MCKV Institute of Eng. College, Sister Nivedita University, Adamas University, Gargi Memorial ও Youth Career-সহ রাজ্যের একাধিক খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান এই মেলায় অংশ নিচ্ছে।
উল্লেখ্য, মালদহ ও পুরুলিয়া সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই মেলা সফলভাবে অনুষ্ঠিত হওয়ার পর, শিলিগুড়ির এই আয়োজনের সমাপ্তি ঘটবে এবং এরপর ৩০ জুন থেকে ১ জুলাই কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে এই মেলার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আগ্রহী পড়ুয়া ও অভিভাবকরা বিস্তারিত জানতে APAI-WB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.apaiwb.com-এ চোখ রাখতে পারেন।


