Narendra Modi
Bengal Liberty
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয় রেডিও(Narendra Modi) অনুষ্ঠান ‘মন কি বাত’-এর সাম্প্রতিক পর্বে উঠে এল দেশের সামরিক সক্ষমতা ও আত্মনির্ভরতার এক উজ্জ্বল চিত্র। এদিন প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেছেন সম্প্রতি কলকাতায় ও দেশের অন্যান্য প্রান্তে ভারতীয় নৌবহরের জন্য তৈরি হওয়া অত্যাধুনিক দেশীয় যুদ্ধজাহাজগুলোর কথা।
গর্বের তিন জাহাজ(Narendra Modi)
প্রধানমন্ত্রী জানান, ভারতের নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে দেশীয় প্রযুক্তিতে তৈরি INS Dunagiri, INS Sansodhak এবং INS Agray-এর মতো যুদ্ধজাহাজগুলোর অবদান অনস্বীকার্য। কলকাতার গার্ডেনরিচ শিপবিল্ডার্সসহ (GRSE) দেশীয় শিপইয়ার্ডে তৈরি এই জাহাজগুলোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী উচ্ছ্বসিত হয়ে বলেন, “এই জাহাজগুলোর নকশা (ডিজাইন) এবং নির্মাণ—সবকিছুই পুরোপুরি স্বদেশি। এটি আমাদের দেশের সুরক্ষাকবচ এবং আত্মনির্ভর ভারতের এক বলিষ্ঠ প্রতীক।”

সামরিক সক্ষমতায় নতুন উচ্চতা(Narendra Modi)
শুধুমাত্র নৌবাহিনীই নয়, ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, দেশের এভিয়েশন সেক্টরেও বড় সাফল্য এসেছে। ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় C-295 বিমানের প্রথম উড়ান সফল হয়েছে এবং আরও ৪০টি বিমান ভারতেই তৈরি করা হচ্ছে।

এর পাশাপাশি, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা বা ডিআরডিও (DRDO)-র সফল ‘লং রেঞ্জ ল্যান্ড অ্যাটাক ক্রুজ মিসাইল’ পরীক্ষার কথাও তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সমুদ্র থেকে আকাশ—আজ ভারত সর্বত্র আরও সুরক্ষিত এবং আত্মনির্ভর হয়ে উঠছে।
জন-অংশীদারিত্ব ও সংকল্প(Narendra Modi)
‘মন কি বাত’-এ দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী দেশসেবা ও আত্মনির্ভরতার বার্তা দিয়েছেন। সামরিক সাফল্যের পাশাপাশি তিনি বিশ্ব সংকটের মোকাবিলায় দেশবাসীকে জ্বালানি সাশ্রয় এবং প্রাকৃতিক সার ব্যবহারের মতো ছোট ছোট সংকল্প নেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মনে করেন, রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি হলো নাগরিকদের জন-অংশীদারিত্ব। দেশবাসীর এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ভারতকে আগামী দিনে আরও শক্তিশালী করে তুলবে।



