Chandrima Bhattacharya
Chandrima Bhattacharya

Chandrima Bhattacharya: দায়িত্ব কমানো শুরু হয়েছিল আগেই, এবার সব পদ থেকে সরলেন চন্দ্রিমা ভট্টাচার্য

Bengal Liberty: 

১৫ জুন নির্বাচন কমিশনের অনুমোদিত স্বাক্ষরকারীর পদ থেকে সরানো হয় (Chandrima Bhattacharya)

তৃণমূল কংগ্রেসে চন্দ্রিমা ভট্টাচার্যের সাংগঠনিক দায়িত্ব কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল বেশ কিছুদিন আগেই। দলীয় সূত্রে জানা গিয়েছে, গত ১৫ জুন অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের নির্বাচন কমিশনের কাছে অনুমোদিত স্বাক্ষরকারী (Authorised Signatory) হিসেবে তাঁর দায়িত্ব প্রত্যাহার করা হয়।

Advertisement
Advertisement

২০ জুন শৃঙ্খলা রক্ষা কমিটি থেকেও বাদ  (Chandrima Bhattacharya)

এরপর ২০ জুন তাঁকে দলের শৃঙ্খলা রক্ষা কমিটির সদস্যপদ থেকেও সরিয়ে দেওয়া হয়। অর্থাৎ, শনিবার রাজ্য সভাপতির পদসহ সমস্ত দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আগে থেকেই ধাপে ধাপে তাঁর সাংগঠনিক ক্ষমতা খর্ব করা হচ্ছিল।

Advertisement
Advertisement

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। দলের অন্দরে সাংগঠনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবেই এই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনও রাজনৈতিক কারণ রয়েছে—তা নিয়ে চর্চা এখন তুঙ্গে।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury