Weather Alert
Weather Alert

Weather Update: আজ বৃষ্টির সম্ভাবনা কতটা? কি জানাচ্ছে আবহাওয়া অফিস

Bengal Liberty ;

টানা কয়েকদিনের বৃষ্টির পর রবিবারও কলকাতার আকাশে মেঘ ও রোদের লুকোচুরি (Weather Update)। আজও কি বৃষ্টিতে ভিজবে তিলোত্তমা? আবহাওয়া দফতরের মতে, সেই সম্ভাবনা যথেষ্টই রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। দিনের বিভিন্ন সময়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে।

Weather Alert
Weather Alert

তাপমাত্রা কেমন থাকবে?

বৃষ্টির মধ্যেও তাপমাত্রায় খুব একটা পরিবর্তন হবে না। সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় প্রায় ১ ডিগ্রি বেশি থাকতে পারে। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ পর্যন্ত থাকতে পারে।

Weather Alert
Weather Alert

জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া মৌসুমের প্রথম নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ার কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সব মিলিয়ে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বর্ষার দাপট অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বাইরে বেরোনোর আগে আবহাওয়ার আপডেট দেখে নেওয়া এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদরা।

Bengal liberty
Bengal liberty

Bengal Liberty is a platform dedicated to guerrilla, unfiltered, and independent journalism. Through YouTube, its official website, and various social media channels, Bengal Liberty seeks to present citizen journalism to the public with integrity and transparency. Editor: Bittu Roy Chowdhury