Baruipur News
Bengal Liberty
বারুইপুরের নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনাকে(Baruipur News ) কেন্দ্র করে তীব্র জনরোষের মাঝেই মঙ্গলবার ঘটনাস্থলে পৌঁছায় তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল। এই দলে ছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সায়নী ঘোষ, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য এবং শিউলি সাহা।
তৃণমূলের প্রতিনিধি দলটি ঘটনাস্থলে পৌঁছানো মাত্রই স্থানীয় বাসিন্দাদের একাংশ তাঁদের ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখাতে শুরু করেন। কড়া পুলিশি নিরাপত্তা থাকা সত্ত্বেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়সহ দলের অন্য সদস্যদের উদ্দেশ্য করে স্লোগান দেওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একপর্যায়ে পুলিশ ও

প্রতিনিধি দলের সদস্যদের মধ্যে তীব্র বাকবিতণ্ডাও তৈরি হয়(Baruipur News)
উত্তপ্ত পরিস্থিতির কারণে শেষ পর্যন্ত পুলিশ শুধুমাত্র এলাকার সাংসদ সায়নী ঘোষকে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেয়। তিনি ভেতরে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার সবরকম আশ্বাস দেন। তবে সাক্ষাৎ শেষে বাইরে বেরিয়ে আসার সময় তাঁকেও স্থানীয়দের ক্ষোভের মুখে পড়তে হয়।


সায়নী ঘোষকে লক্ষ্য করে ‘বেইমান’ ও ‘গদ্দার’ স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা। পাশাপাশি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দেন স্থানীয়দের একাংশ।নাবালিকা মৃত্যুর এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। একদিকে পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে, অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে আসছেন। এই থমথমে পরিস্থিতির মাঝেই মঙ্গলবার তৃণমূলের প্রতিনিধি দলের এই সফরকে কেন্দ্র করে এলাকা নতুন করে রণক্ষেত্রের চেহারা নেয়।

