Ritabrata Banerjee
Bengal Liberty : একুশে জুলাইয়ের কর্মসূচি নিয়ে বড় ঘোষণা করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (21 july)। শনিবার তিনি জানান, কলকাতার মেয়ো রোডে গান্ধী মূর্তির সামনে ২১ জুলাইয়ের সমাবেশ করার অনুমতি পেয়েছে তাঁর নেতৃত্বাধীন তৃণমূল শিবির। ফলে ওই দিন কালীঘাট তৃণমূলের কর্মসূচির পাশাপাশি ঋতব্রত শিবিরও পৃথকভাবে শহিদ দিবস পালন করবে (21 july)।

গান্ধী মূর্তির সামনে সমাবেশের অনুমতি মিলেছে (21 july)
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, প্রশাসনের কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি মিলেছে। সেই অনুযায়ী, ২১ জুলাই মেয়ো রোডের গান্ধী মূর্তির সামনে দলীয় কর্মসূচি পালন করা হবে। সমাবেশকে সফল করতে ইতিমধ্যেই সাংগঠনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে বলেও জানান তিনি। এদিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ২১ জুলাইয়ের কর্মসূচিকে সফল করতে ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকদের কলকাতায় আসার প্রস্তুতি শুরু হয়েছে। তাঁর দাবি, এই সমাবেশের মাধ্যমে দলের সাংগঠনিক শক্তি এবং জনসমর্থনের বার্তা তুলে ধরা হবে। রাজ্য ও জেলা কমিটি ঘোষণার পর, এবার ২১ জুলাইয়ের সমাবেশকে ঘিরেই সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েছে ঋতব্রত শিবির।

আরও পড়ুন :
Third Gender : বাংলাদেশী বৃহন্নলাদের দিয়ে তোলা তুলত তৃণমূল! বিস্ফোরক অভিযোগ বৃহন্নলা সংগঠনের

