Zero FIR
Bengal Liberty: জিরো FIR গ্রহণের ক্ষেত্রে কোনো রকম ঢিলেমি বরদাস্ত করা হবে না বলে কড়া নির্দেশিকা জারি করল লালবাজার। কলকাতা পুলিশের কমিশনারের নতুন নির্দেশ অনুযায়ী, ঘটনা যেখানেই ঘটুক না কেন, অভিযোগ পেলেই সংশ্লিষ্ট থানাকে তা গ্রহণ করতে হবে এবং দ্রুত তদন্ত শুরু করতে হবে।

নির্দেশিকার মূল বিষয়গুলো (Zero FIR)
জিরো FIR হওয়ার পর তা দ্রুত সংশ্লিষ্ট থানায় পাঠাতে হবে। সংশ্লিষ্ট থানার ওসি-র সঙ্গে যোগাযোগ নিশ্চিত করতে হবে গ্রহণকারী থানার ওসিকে।মামলা হস্তান্তরের পর তদন্তের গতিপ্রকৃতি কী, তা অভিযোগকারীকে নিয়মিত জানাতে হবে। অভিযোগকারীকে সেই থানার ওসি-র নম্বরও দিতে হবে।

মহিলাদের বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ডিভিশনের ডিসিপি-কে দ্রুত বিষয়টি জানাতে হবে।FIR গ্রহণে গড়িমসি করলে সংশ্লিষ্ট অফিসারদের জবাবদিহি করতে হবে।
পুলিশ কমিশনার স্পষ্ট জানিয়েছেন, অভিযোগকারীর হয়রানি কমাতে প্রতিটি FIR অনুযায়ী অবিলম্বে কাজ শুরু করতে হবে।

