Bengal Liberty:
নিউটাউনে উদ্ধার হওয়া বিপুল নগদের প্রকৃত মালিক বাগুইআটির প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী বলে দাবি করলেন রাজারহাট-গোপালপুরের বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি (Newtown)।

বিজেপি বিধায়কের দাবি, এই বিপুল পরিমাণ কালো টাকার নেপথ্যে রয়েছেন দেবরাজ চক্রবর্তী। তাঁর অভিযোগ— কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার, চাকরি বিক্রি এবং তোলাবাজির মাধ্যমে সংগৃহীত অর্থ ওই ফ্ল্যাটে মজুত রাখা হতো। তিনি আরও বলেন, ওই এলাকার যে সমস্ত তৃণমূল কাউন্সিলর বর্তমানে বেপাত্তা, তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। তদন্তের মাধ্যমে এই আর্থিক দুর্নীতির শিকড় পর্যন্ত পৌঁছানোর দাবিও জানিয়েছেন তিনি।

দুর্নীতির টাকা লুকিয়ে রাখার অভিযোগ Newtown
পুলিশ সূত্রে খবর, সোমবার নিউটাউনের একটি ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। ঘটনার তদন্তে নেমে এই বিপুল টাকার উৎস, লেনদেনের উদ্দেশ্য এবং এর সঙ্গে কোনো হাওয়ালা চক্র বা আর্থিক অপরাধের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

এদিকে, এই বিপুল নগদের প্রকৃত মালিক কে, টাকার উৎস কী এবং এর সঙ্গে কোনো বড় আর্থিক চক্র জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত আরও জোরদার করেছে পুলিশ। পাশাপাশি ওই ফ্ল্যাটের মালিক এবং এই ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদেরও খোঁজ চলছে।
আরও পড়ুনঃ-
CM Suvendu Adhikari : ১২৫ দিনের কাজ বাড়বে আরও ৫০ দিন! একগুচ্ছ ঘোষণা শুভেন্দু-শিবরাজের

