Suvendu Adhikari
Bengal Liberty
বাংলা সিনেমার মহানায়ক উত্তম কুমারের(Suvendu Adhikari) জন্মশতবর্ষ উদযাপনকে স্মরণীয় করে তুলতে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই উপলক্ষে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলা চলচ্চিত্র জগতের শিল্পী ও কলাকুশলীদের একত্রিত করে এই উদযাপন সফল করার আবেদনও জানানো হয়েছে বলে জানা গিয়েছে।

মুখ্যমন্ত্রীর চিঠি অভিনেতাকে(Suvendu Adhikari)
রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, উত্তম কুমারের ১০০তম জন্মবর্ষ উপলক্ষে সারা বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলা চলচ্চিত্রে মহানায়কের অবদান আজও সমানভাবে প্রাসঙ্গিক ও সম্মানিত। তাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সকলকে এক মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


কয়েকদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় রাজ্যের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। বৈঠকের পর তিনি জানিয়েছিলেন, বাংলা চলচ্চিত্রের স্বার্থ এবং উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপন নিয়ে আলোচনা হয়েছে। সেই ঘোষণার পর এবার আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে মুখ্যমন্ত্রীর চিঠি পৌঁছল। পাশাপাশি , সম্প্রতি প্রবীণ শিল্পীদের সম্মান জানিয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানের জন্যও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শুভেচ্ছা জানিয়েছে রাজ্য সরকার। জন্মশতবর্ষের কর্মসূচিতেও একইভাবে বাংলা চলচ্চিত্র জগতের সকলকে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়েছে।

