Madan Mitra
Bengal Liberty: মমতার হাত ছাড়লেন মদন মিত্র। দিদির দেওয়া সব পদ থেকেই ইস্তফা দিলেন কামারহাটির বিধায়ক। বুধবার বিধানসভায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতার কক্ষে প্রবেশ করেন মদন। সন্দীপন সাহার বাড়িতে যাওয়ার পর থেকেই মদন মিত্রের গোষ্ঠী পরিবর্তন নিয়ে বাড়তে থাকে জল্পনা (Madan Mitra)।
পরে যদিও প্রকাশ্যে আসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে থাকা মদন মিত্রের কালো সানগ্লাস পরা ছবি। এবার ববি, অরূপের পর দিদির সঙ্গ ছাড়লেন দিদির প্রিয় ‘কালারফুল বয়’ মদন মিত্র। ঠিক কি কারনে এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি মদন মিত্র।

যদিও সরকার পরিবর্তনের পর থেকেই মদন মিত্রের একাধিক সম্পত্তি চলে আসে ইডির স্ক্যানার। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ইডি-র স্ক্যানারে প্রথম তালিকা তেই রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের স্ত্রী এবং দুই ছেলেকে তলব করে নোটিশ পাঠিয়েছে ইডি।
বাড়িতে ইডির নোটিশ পৌঁছানোর পরেই মঙ্গলবার রাতে মদন মিত্র সোজা চলে যান স্বর্ণকমল সাহার বাড়িতে। তারপর চলে বৈঠক। এন্টালির বিধায়ক সন্দীপন সাহা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর অন্যতম মুখ। সই কেলেঙ্কারিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি সন্দীপন সাহা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সোজা প্রশ্ন তুলেছিলেন। এবার পিঠ বাঁচাতেই কি এই সিদ্ধান্ত মদনের!

