West Bengal Food & Supplies
Bengal Liberty: রেশন দোকানে খাদ্যসামগ্রী বিতরণের ক্ষেত্রে আইরিস (চোখের মণি) যাচাইকরণকে প্রাথমিক মাধ্যম করার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্য সরকারের কাছে আপত্তি জানাল অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন (West Bengal Food & Supplies)। খাদ্য ও সরবরাহ দপ্তরকে পাঠানো এক চিঠিতে সংগঠনের দাবি, ইউআইডিএআই (UIDAI)-এর নির্দেশিকা অনুযায়ী আঙুলের ছাপ (Fingerprint) অর্থাৎ বায়োমেট্রিক যাচাই-ই রেশন বিতরণের প্রধান মাধ্যম। আইরিস যাচাইকরণকে শুধুমাত্র একটি অতিরিক্ত বিকল্প হিসেবে ব্যবহার করার কথা বলা হয়েছে।

আঙুলের ছাপকেই প্রাথমিক মাধ্যম রাখার দাবি (West Bengal Food & Supplies)
সংগঠনের অভিযোগ, আইরিস যাচাইকরণকে বাধ্যতামূলক বা প্রাথমিক ব্যবস্থা করলে বহু গ্রাহক সমস্যায় পড়বেন। বিশেষ করে প্রবীণ নাগরিক, ছানি বা অন্যান্য চোখের রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে আইরিস স্ক্যান অনেক সময় সফল হয় না। এর ফলে রেশন পেতে অযথা বিলম্ব, দীর্ঘ লাইন এবং দোকানগুলিতে অতিরিক্ত ভিড় ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে।

ফেডারেশনের বক্তব্য, গ্রাহকদের সুবিধা ও নির্বিঘ্নে রেশন বিতরণের স্বার্থে আঙুলের ছাপকেই প্রাথমিক যাচাইকরণ পদ্ধতি হিসেবে বহাল রাখা উচিত। প্রয়োজনবোধে বিকল্প হিসেবে আইরিস যাচাইকরণ ব্যবহার করা যেতে পারে। এই বিষয়ে দ্রুত পুনর্বিবেচনার জন্য খাদ্য ও সরবরাহ দফতরের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।
আরো পড়ুন:-
Congress West Bengal: বিজেপির পুতুল হয়েই পথভ্রষ্ট মমতা , ‘— কুণালকে ধুয়ে দিল কংগ্রেস

