Abhishek Banerjee
Bengal Liberty : “প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।” পদার্থবিজ্ঞানের এই সূত্র টেনেই এবার হুঁশিয়ারি দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আমতায় তাঁর দলীয় কার্যালয়ে প্রশাসনের বুলডোজার অভিযানকে ‘প্রতিহিংসার রাজনীতি’ বলে অভিযোগ তুলেছেন তিনি। একইসঙ্গে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়ে দাবি করেছেন, ২০৩১ সালে সরকার বদল হলে একই আইনে বিজেপির পার্টি অফিসগুলির বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে (Abhishek Banerjee)।

ফের বিজেপিকে কড়া হুঁশিয়ারি অভিষেকের (Abhishek Banerjee)
শনিবার দক্ষিণ ২৪ পরগনার আমতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঁচতলা দলীয় কার্যালয়ে বুলডোজার চালায় প্রশাসন। অভিযোগ, একাধিক নোটিস দেওয়ার পরও প্রয়োজনীয় জবাব না মেলায় এই পদক্ষেপ করা হয়েছে। বুলডোজারের পাশাপাশি স্থানীয়দের একাংশও ভাঙচুরে অংশ নেয় বলে অভিযোগ ওঠে। এরপর কালীঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন,”প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। একত্রিশে সরকার বদলালে বিজেপির একটাও পার্টি অফিস থাকবে না।” তিনি আরও দাবি করেন, “শুধু জেলা প্রশাসনের লোক নয়, বিজেপি নেতা-কর্মীরাও গেরুয়া উত্তরীয় দিয়ে মুখ ঢেকে পার্টি অফিসে তাণ্ডব চালিয়েছে। সমস্ত ভিডিও নিয়ে হাই কোর্টে যাব। প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাব। ভিডিওতে যাদের দেখা গেছে, কেউ বাঁচবেন না।”

‘সমস্ত নথি রয়েছে’, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি সাংসদের (Abhishek Banerjee)
প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট দলীয় কার্যালয়টি অবৈধ নির্মাণ। অভিযোগ, প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবনটি তৈরি করা হয়েছিল। সেই কারণেই আগে ২ দফা নোটিস পাঠানো হয়েছিল। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, “ওই পার্টি অফিস সরকারি জমিতে হয়নি। সমস্ত নথি রয়েছে। অনুমোদিত প্ল্যানও আছে। সব কোর্টে দেখাব।” তাঁর অভিযোগ, নির্ধারিত দিনে প্রশাসনের সঙ্গে দেখা করতে দলের প্রতিনিধিরা গিয়েছিলেন। কিন্তু তার আগেই বুলডোজার চালানো হয়েছে। অভিষেকের আরও অভিযোগ, এই অভিযানের পিছনে বিজেপির প্রত্যক্ষ ও পরোক্ষ মদত রয়েছে। তাই তিনি স্পষ্ট ভাষায় জানান, বর্তমান সরকারের এই পদক্ষেপের জবাব রাজনৈতিক ও আইনি, দুই ক্ষেত্রেই দেওয়া হবে।

আরও পড়ুন :
Abhishek Banerjee : ‘বিদ্রোহীরা ফিরলে ২৪ ঘণ্টার মধ্যে ইস্তফা’, পাল্টা চ্যালেঞ্জ অভিষেকের

