Bengal Liberty: ২১ জুলাইয়ের শহিদ দিবসকে কেন্দ্র করে মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সংঘাতের একাধিক ঘটনা সামনে এসেছে। একদিকে তৃণমূল কংগ্রেসের একাধিক মঞ্চে বিভাজনের ছবি দেখা গিয়েছে, অন্যদিকে শহিদ মিনারের সমাবেশে যোগ দিতে আসা কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর হামলা, গাড়ি ভাঙচুর এবং পথে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

পূর্ব মেদিনীপুর, কাটোয়া, দুর্গাপুর, ডোমকল ও নোয়াপাড়াসহ একাধিক এলাকায় কংগ্রেসের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। প্রদেশ কংগ্রেসের দাবি, পুলিশি নিষ্ক্রিয়তা বা দুষ্কৃতীদের বাধার কারণে বহু দলীয় কর্মী-সমর্থককে সমাবেশে পৌঁছাতে বাধা দেওয়া হয়েছে।
এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব একাধিক কর্মসূচির ঘোষণা করেছে। সংঘর্ষ ও হামলায় আহত হয়ে কলকাতার আরজিকর (RG Kar) হাসপাতালে চিকিৎসাধীন কর্মীদের দেখতে আজ সেখানে যাবেন রাজ্য কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার-সহ দলের শীর্ষ নেতৃত্ব।
আরও খবর

এছাড়া, এই ঘটনার প্রতিবাদে আগামী দু’দিন রাজ্যের সমস্ত থানায় ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়ার কর্মসূচিও ঘোষণা করেছে কংগ্রেস।
সব মিলিয়ে, ২১ জুলাইয়ের রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে কংগ্রেস কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।


