Parliament Protest
Bengal Liberty : NEET-UG প্রশ্নপত্র ফাঁসকে ঘিরে আন্দোলন এবং রাজনৈতিক চাপানউতোরের মাঝেই নতুন সমাধানের ইঙ্গিত মিলছে (Parliament Protest)। একদিকে সংসদে এই ইস্যুতে আলোচনার জন্য প্রস্তুতির কথা জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে আন্দোলনকারী ককরোচ জনতা পার্টি (CJP)-র সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছে সরকার। এই বৈঠকের ফলাফলের দিকেই এখন নজর। ইতিবাচক সমাধান মিললে দীর্ঘ ২৬ দিনের অনশন প্রত্যাহার করতে পারেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। অন্যদিকে, সংসদে নিট কাণ্ডের প্রতিবাদে কালো পোশাক পরে বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। এই বিক্ষোভে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও ২ জন উপস্থিত আছেন (Parliament Protest)।

ফের মুখোমুখি সরকার ও CJP (Parliament Protest)
NEET-UG প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলনের আবহে বুধবার ফের আলোচনায় বসতে চলেছে কেন্দ্র এবং ককরোচ জনতা পার্টি (CJP)-র প্রতিনিধিরা। সূত্রের খবর, আগের বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তাই আলোচনার পরবর্তী পর্বে সমাধানের পথ খোঁজা হবে। আন্দোলনকারীদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দোষীদের জবাবদিহি নিশ্চিত করা, পরীক্ষা ব্যবস্থায় বড়সড় সংস্কার, ভবিষ্যতে প্রশ্নপত্র ফাঁস রুখতে কঠোর আইন প্রণয়ন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপ পুনর্বিবেচনা।

সংসদে আলোচনায় রাজি কেন্দ্র (Parliament Protest)
সরকার জানিয়েছে, NEET প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি নিয়ে সংসদে বিস্তারিত আলোচনায় তারা প্রস্তুত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইতিমধ্যেই এই ঘটনাকে “মহাপাপ” বলে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও পরীক্ষা ব্যবস্থায় সংস্কার ও স্বচ্ছতা আনার প্রতিশ্রুতি দিয়েছেন। সূত্রের খবর, সরকার ও CJP-র বৈঠকে ইতিবাচক সমাধান বেরিয়ে এলে সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক তাঁর দীর্ঘদিনের অনশন প্রত্যাহার করতে পারেন।

সংসদে কালো পোশাকে বিরোধীদের বিক্ষো (Parliament Protest)
অন্যদিকে, NEET ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন জারি রেখেছে বিরোধীরা। বুধবার সংসদ চত্বরে কালো পোশাক পরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস-সহ বিরোধী জোটের সাংসদরা। মকর দ্বারের সামনে ধর্নায় অংশ নেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে-সহ একাধিক নেতা। তাঁদের দাবি, শুধু সংসদে আলোচনা করলেই হবে না। পরীক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার করে কেন্দ্রকে দ্রুত কার্যকর সংস্কার এবং দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। বিক্ষোভে তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টিসহ বিরোধী জোটের একাধিক সাংসদও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন :
CJP Protest Delhi: দিল্লির প্রতিবাদ আন্দোলনে সংঘর্ষ, আইসিইউতে ২০ বছরের তরুণী

