Rahul Gandhi Twitter Post
Bengal Liberty: প্রশ্নফাঁস এবং শিক্ষা ব্যবস্থার দুর্নীতি ঠেকাতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এর পরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ শানালেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী যুব সমাজের কল্যাণ ও কঠোর শাস্তির বার্তা দিলেও, রাহুল গান্ধী উলটে তাঁর দিকেই আঙুল তুলেছেন।
প্রধানমন্ত্রীর ঘোষণা ও রাহুল গান্ধীর পাল্টা জবাব (Rahul Gandhi Twitter Post)
সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে, যুব সমাজের ভবিষ্যৎ এবং কল্যাণ তাঁদের কাছে সর্বাগ্রে। পেপার লিক কাণ্ডের সঙ্গে যুক্তদের কঠোর শাস্তি দিতে ফাস্ট-ট্র্যাক কোর্ট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এর নেপথ্যে থাকা কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছিলেন তিনি। এই পোস্টের সূত্র ধরেই রাহুল গান্ধী পাল্টা এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনিই আমাদের যুব সমাজের ভবিষ্যৎকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ করেছেন।”

শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অভিযোগ (Rahul Gandhi Twitter Post)
প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে রাহুল গান্ধী আরও লেখেন যে, দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে দেওয়া এবং এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের সংরক্ষণ দেওয়ার মূল কারিগর হলেন নরেন্দ্র মোদি নিজেই। শিক্ষাব্যবস্থায় সম্পূর্ণ দখলদারি ও বরবাদির পেছনে তাঁর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে তোপ দাগেন তিনি।

ছাত্র সমাজের তিনটি প্রধান দাবি (Rahul Gandhi Twitter Post)
প্রধানমন্ত্রীকে নিশানা করার পাশাপাশি রাহুল গান্ধী ছাত্র সমাজের ৩টি নির্দিষ্ট দাবির কথাও তুলে ধরেছেন তাঁর পোস্টে:
১. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে সরাতে হবে।
২. শিক্ষার্থীদের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
৩. আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের ওপর যারা হিংসা চালিয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে।

