Bengal Liberty: দিল্লির একটি বিক্ষোভের সময় র্যাপিড অ্যাকশন ফোর্স বা RAF-এর পোশাক নিয়ে একটি বিতর্কিত সোশ্যাল মিডিয়া রিল বানিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শ্রদ্ধা সিং। দিল্লির ওই প্রতিবাদ কর্মসূচিতে হাজির হয়ে তিনি পুলিশের নীল রঙের পোশাকের সঙ্গে টয়লেট ক্লিনারের বিজ্ঞাপনের তুলনা করে একটি ভিডিও বানিয়েছিলেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

কী ছিল সেই ভিডিওতে (Shradha Singh RAF Video)
ইনস্টাগ্রামে তিন লাখেরও বেশি ফলোয়ার থাকা শ্রদ্ধা বসে থাকা আরএএফ জওয়ানদের সামনে দাঁড়িয়ে বলেন, “নীল রঙটা টয়লেটের জন্য, আর আমার লাল পোশাকটা বাথরুমের জন্য।” এই ভিডিও ছড়িয়ে পড়ার পরই নেটিজেনরা তাঁকে দায়িত্বজ্ঞানহীন বলে আক্রমণ করেন এবং পুলিশ বাহিনীকে অপমান করার অভিযোগ তোলেন।

পরে ক্ষমা প্রার্থনা (Shradha Singh RAF Video)
তীব্র সমালোচনার মুখে পড়ে শ্রদ্ধা ভিডিওটি মুছে ফেলেন এবং একটি ক্ষমা চাওয়ার ভিডিও পোস্ট করেন। তিনি দাবি করেন, তিনি কাউকে অসম্মান করতে চাননি এবং শুধুমাত্র একটি বিজ্ঞাপনের কথা মাথায় আসায় তিনি রিলটি বানিয়েছিলেন। তবে এই ঘটনার পর থেকে তিনি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হয়েছেন এবং তাঁকে হুমকিও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন।
আরও খবর
আরও পড়ুনঃ
https://bengalliberty.com/2026/07/31/railway-budget-west-bengal/


